1. admin@thedailypadma.com : admin :
লঞ্চে ভয়াবহ আগুন: ৩৬ জনের মৃত্যু - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
গুলি ওসমান হাদির ডান দিক দিয়ে ঢুকে বামে বেরিয়ে গেছে: স্বাস্থ্যের ডিজি এক নজরে বিশ্ব সংবাদ: ১২ ডিসেম্বর ২০২৫ আজকের নামাজের সময়সূচি: ১৩ ডিসেম্বর ২০২৫ হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার : ডিএমপি কমিশনার আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অস্ত্রোপচার সম্পন্ন; নেয়া হবে এভারকেয়ারে হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে: ডিএমপি কমিশনার কোমায় চলে গেছেন গুলিবিদ্ধ ওসমান হাদি হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে

লঞ্চে ভয়াবহ আগুন: ৩৬ জনের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৬ Time View
নিজস্ব প্রতিবেদক:

শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল সা‌ড়ে ৫টা থে‌কে ৮টা পর্যন্ত এ ঘটনায় আহত হয়ে অন্তত ৭০ জন ব‌রিশাল শের-ই বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি হ‌য়ে‌ছেন।

এমভি অভিযান লঞ্চটি গতকাল সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে সহস্রাধিক যাত্রী নিয়ে বরগুনার উদ্দেশে রওনা দেয়। রাত তিনটার দিকে ঝালকাঠি সংলগ্ন সুগন্ধা নদীতে পৌঁছলে ইঞ্জিন রুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তে তা লঞ্চে ছড়িয়ে পড়ে। এসময় বেশির ভাগ যাত্রী ঘুমন্ত অবস্থায় ছিল। রুহুল নামের এক যাত্রী জানান, রাত তিনটার দিকে ইঞ্জিন রুমে বিকট শব্দে কেঁপে ওঠে। মুহূর্তে লঞ্চে আগুন ধরে যায়।

লঞ্চের দোতলা ও তিনতলায় কেবিনের প্রবেশপথ লঞ্চ যাত্রা শুরুর পরপরই বন্ধ করে দেয়া হয়।
নিচের যাত্রীরা নদীতে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচালেও কেবিনের যাত্রীরা বের হতে পারেননি। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঝালকাঠি বরিশাল থেকে ১৬টি অগ্নিনির্বাপক গাড়ি ছুটে আসে। তবে সকাল নটা পর্যন্ত লঞ্চে আগুন জ্বলতে দেখা গেছে। একাধিক সূত্র জানিয়েছে, লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা অনেক বেশি।

এদিকে ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক বিল্লাল উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে। আগুন এখন নিয়ন্ত্রণে। এ ঘটনায় এ পর্যন্ত ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের নামপরিচয় এখনো জানা যায়নি।

এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২০০ জন। আহতদের মধ্যে অন্তত ৭০ জনকে ব‌রিশাল শের-ই বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews