1. admin@thedailypadma.com : admin :
রৌমারীতে প্রতারনার অভিযোগ - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

রৌমারীতে প্রতারনার অভিযোগ

  • Update Time : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৭১ Time View

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সিনজেন্টা কোম্পানীর মার্কেটিং সেলস ম্যানেজার মিজান এর বিরুদ্ধে ৪৫ লাখ টাকা প্রতারনার মাধ্যমে আত্মসাত করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ১২ ডিসেম্বর স্টকিট রফিকুল ইসলাম হেড অব সেলস সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম ২০০৯ সাল থেকে রৌমারী ও রাজিবপুর উপজেলায় স্টকিট হিসেবে দীর্ঘ দিন থেকে দায়িত্ব পালন করে আসছেন। এরই মধ্যে সিনজেন্টা কোম্পানীর এস.পি.ও মিলন দীর্ঘ দিন এই এলাকায় কর্মরত থাকায় বিভিন্ন ভাবে দূর্নীতি ও অনিয়মের সাথে জড়িত হন। এর প্রতিবাদ করায় স্টকিট রফিকুলের সাথে সম্পর্কের অবনতিঘটে। এতে মিলন ক্ষিপ্ত হয়ে শেরপুর এলাকায় কর্মরত মার্কেটিং সেলস ম্যানেজার মিজানের সাথে যোগসাজসে রৌমারী বাজারগুলো দুই ভাগে বিভক্ত করেন এবং আশরাফুল ইসলাম নামের আরেকজনকে নতুন স্টকিট হিসেবে নিয়োগ দেন। অপর দিকে মার্কেটিং সেলস ম্যানেজার মিজান ক্রেডিট নেওয়ার কথা বলে স্টকিট রফিকুলের কাছে ৪৫ লাখ টাকার চেক হাতিয়ে নেয়। কয়েক মাস অতিবাহিত হলেও কীটনাশক সরবরাহ করা হচ্ছে না ওই কোম্পানী থেকে। ফলে স্টকিট রফিকুল ইসলাম বিপাকে পড়েছেন। অপর দিকে স্টকিট রফিকুল ইসলাম রৌমারী ও রাজিবপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে প্রায় ২২ লাখ টাকা পাওনা রয়েছে।
এব্যাপারে ময়মনসিংহ আরএসএম আসাদুজ্জামান মাসুদ জানান, স্টকিট রফিকুল ইসলাম আমাদের কোম্পানীর সাথে ব্যবসা করত। পরে তাকে বাদ দিয়ে অন্য জনকে নিয়োগ দেওয়া হয়েছে। টাকা নেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews