1. admin@thedailypadma.com : admin :
দ্বিতীয় দফায় ঘটা করে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলো পরিমনির - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ডিসেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৭০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫ প্রকাশ ১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন : তারেক রহমান তিন উপদেষ্টার পদত্যাগ দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম নির্বাচন সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস হাদিকে বহনকারী বিমানটি বিমানবন্দর ছেড়ে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি হাদির বিদেশে চিকিৎসায় যত অর্থ প্রয়োজন, তা অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া হবে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মিজাফ বিজয় উৎসব-২০২৫ এ গুণীজন সম্মাননা পেলেন আরিফুজ্জামান অপু ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী: জুলকারনাইন সায়ের

দ্বিতীয় দফায় ঘটা করে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলো পরিমনির

  • Update Time : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ২৮৭ Time View

দ্বিতীয় দফায় ঘটা করে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলো পরিমনির। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে তাদের বিয়ের কিছু ছবি।

সোনালী-মেরুন রঙের পোশাকে এই তারকা দম্পত্তি এসেছিলেন বিয়ের আসরে। সেখানে ছিলেন কাছের কিছু মানুষ।

জমকালো আয়োজনে শনিবার রাতে হয়ে গেল শরিফুল রাজ-পরীমণির বিয়ের আনুষ্ঠানিকতা। দুই পরিবার আর একদম কাছের কিছু মানুষ নিয়ে ১০১ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন আলোচিত এ তারকা জুটি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। আরও ছিলেন রাজ-পরী পরিবারের নিকট স্বজনরা।

সম্প্রতি পরীমনি মা হচ্ছেন বলে খবর আসে। পরিমনি জানান, গেল বছরের ১৭ অক্টোবর অভিনেতা রাজের সঙ্গে তার বিয়ে হয়। সেই বিয়ে ছিল খুব গোপন। তাই তারা আয়োজন করে আবার বিয়ে করবেন। সেটিই সম্পন্ন হলো গত শনিবার।

বিয়েতে দেনমোহর ধরা হয় ১০১ টাকা। উকিল বাবা হয়েছে পরিচালক রেদওয়ান রনি।

পরীমণি ও রাজের ভাষ্যমতে, তাদের বিয়ে হয়েছে ২০২১ সালের ১৭ অক্টোবর। আর বিয়ের কথা সামনে আনেন ১০ জানুয়ারি। বাবা-মা হচ্ছেন এ খবর দেওয়ার মাধ্যমে তারা যে বিয়ে করেছেন সে খবরও দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews