1. admin@thedailypadma.com : admin :
ব্যাংকসমূহকে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি হাদির বিদেশে চিকিৎসায় যত অর্থ প্রয়োজন, তা অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া হবে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মিজাফ বিজয় উৎসব-২০২৫ এ গুণীজন সম্মাননা পেলেন আরিফুজ্জামান অপু ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী: জুলকারনাইন সায়ের হাদির ওপর হামলার প্রভাব নির্বাচনে পড়বে না এবং কোনো শঙ্কা নেই, একটি বিচ্ছিন্ন ঘটনা: সিইসি হাদিকে সিঙ্গাপুর নিতে শাহজালাল বিমানবন্দরে এলো এয়ার অ্যাম্বুলেন্স ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা কলম্বিয়ায় ৮০ মিটার গভীর খাদে শিক্ষার্থীদের বহনকারী বাস, নিহত ১৭ অস্ট্রেলিয়ায় বন্দুক হামলার ঘটনায় প্রাণহানি বেড়ে ১৫ নেপালে বিশাল সমাবেশ করেছে জেন-জিদের বিক্ষোভে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর রাজনৈতিক দল

ব্যাংকসমূহকে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক

  • Update Time : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৩০৮ Time View

করোনাভাইরাস প্রতিরোধে তফসিলি ব্যাংকসমূহকে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন (ডিওএস) এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়ে সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, আপনাদের ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের টিকা সনদ গ্রহণ করতে হবে। পাশাপাশি, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও আগত সেবাগ্রহীতাদের আবশ্যিকভাবে মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

এদিকে ওমিক্রনসহ মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি-বেসরকারি অফিসের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি-বেসরকারি অফিসে অর্ধেকের বেশি জনবল কাজ করতে পারবে না। সশরীরে অর্ধেক বাকিরা বাসায় বসে অনলাইনের মাধ্যমে কাজ করবেন। সোমবার থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ব্যাংক/বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews