1. admin@thedailypadma.com : admin :
ওমিক্রন ক্রমেই ডেল্টার ম‌তো ভয়ঙ্কর হ‌য়ে উঠ‌ছে :স্বাস্থ্য অধিদপ্তর - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ জুলাই ২০২৬ ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প

ওমিক্রন ক্রমেই ডেল্টার ম‌তো ভয়ঙ্কর হ‌য়ে উঠ‌ছে :স্বাস্থ্য অধিদপ্তর

  • Update Time : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৩৪২ Time View

ক‌রোনার আফ্রিকান ভ্যা‌রি‌য়েন্ট ওমিক্রন ক্রমেই ডেল্টার ম‌তো ভয়ঙ্কর হ‌য়ে উঠ‌ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাই সবাইকে আরও বে‌শি সতর্ক হ‌য়ে চলাফেরার পরামর্শ দি‌য়ে‌ছে সংস্থাটি।

রোববার (২৩ জানুয়ারি) দুপুরে করোনার সর্ব‌শেষ পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্ত‌রের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ তথ্য জানান।

ক‌রোনার আফ্রিকান ভ্যা‌রি‌য়েন্ট ওমিক্রন ক্রমেই ডেল্টার ম‌তো ভয়ঙ্কর হ‌য়ে উঠ‌ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাই সবাইকে আরও বে‌শি সতর্ক হ‌য়ে চলাফেরার পরামর্শ দি‌য়ে‌ছে সংস্থাটি।

রোববার (২৩ জানুয়ারি) দুপুরে করোনার সর্ব‌শেষ পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্ত‌রের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ তথ্য জানান।

এই বিষ‌য়ে জান‌তে চাইলে স্বাস্থ্য বি‌শেষজ্ঞ অধ্যাপক ডা. ফরহাদ মনজুর ব‌লেন, ‘প্রথম দি‌কে ওমিক্রন‌কে খুব স্বাভা‌বিক দেখা হ‌য়ে‌ছে। ম‌নে করা হ‌য়ে‌ছে, দ্রুততম সম‌য়ে এটি ‌কেবল সংক্রমণ বাড়া‌লেও তেমন ক্ষ‌তিকারক হ‌বে না। কিন্তু ক্রমান্বয়ে দেখা যা‌চ্ছে, এই ভ্যা‌রি‌য়েন্ট (ওমিক্রন) ডেল্টার মতো মানু‌ষের শরী‌রে নানান জ‌টিলতার সৃ‌ষ্টি কর‌ছে।’

তি‌নি আরও ব‌লেন, ‘গলা ব্যথা, শুক‌নো কাশ, নাক দি‌য়ে পা‌নি পড়া এবং জ্ব‌রের স‌ঙ্গে মাথাব্যথা শুরু হ‌লে; ঘাব‌ড়ে না গি‌য়ে দ্রুততম সম‌য়ের ম‌ধ্যে চি‌কিৎস‌কের পরাম‌র্শ নি‌তে হ‌বে। আর সর্বক্ষণ মাস্ক পরার পাশাপা‌শি জনসমাগম এ‌ড়ি‌য়ে চল‌তে হ‌বে।’

স্বাস্থ্য অধিদপ্তর সূ‌ত্র জা‌নি‌য়ে‌ছে, সাধারণত শী‌তের কার‌ণে ডিসেম্বরের শেষ থেকে বাংলাদেশে করোনা সংক্রমণ বাড়তে শুরু করে। গত ২২ জানুয়ারি ক‌রোনা শনাক্তের হার ২৮ শতাংশের বেশি হয়েছে। ১৬ জানুয়ারি যেটি ছিল ১৭ দশমিক ৮২ শতাংশ।

হাসপাতালে ক্রমে রোগীর ভ‌র্তি বাড়ছে জানিয়ে অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, গত ডি‌সেম্ব‌রের শেষ থেকে জানুয়া‌রিতে প্রতি‌দিনই রোগীর সংখ্যা বাড়ছে। সঙ্গে মৃত্যুর সংখ্যাও। এটি আমা‌দের স্বাস্থ্য ব্যবস্থার জন্য অ্যালা‌র্মিং। তাই ওমিক্রনকে হেলাফেলা করা যা‌বে না। সবাইকে সতর্ক ও সাবধানতা অবলম্বন কর‌তে হ‌বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews