1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ৫৬ তলাবিশিষ্ট ‘শাহরুখজ রেসিডেন্সেস’ ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ‘৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনা’ বাস্তবায়নে টাউন হল সভা অনুষ্ঠিত ফরিদপুরে যাত্রা শুরু করলো ‘খিচুড়ি ভাই’

শিক্ষকরা খাবার নিয়ে গেলে শিক্ষার্থীরা তা ফিরিয়ে দিয়েছেন

  • Update Time : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৪৩১ Time View

অনশন ভাঙাতে ব্যর্থ শিক্ষকরা, মরতেও রাজি শাবি শিক্ষার্থীরা 

ভিসির বাসভবনের সামনে অনশনরত শিক্ষার্থীদের জন্য শিক্ষকরা খাবার নিয়ে গেলে শিক্ষার্থীরা তা ফিরিয়ে দিয়েছেন। এদিকে শাবি উপাচার্যের পদত্যাগের দাবিতে নাগরিক ছাত্র ঐক্য রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সন্ধ্যায় মশাল মিছিল বের করেছে।

সোমবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শাবি প্রক্টর আলমগীর কবির, সহকারী প্রক্টর আবু হেনা পহিল, ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু হলের সহকারী প্রাধ্যক্ষ মুনিরুজ্জামান সোহাগ বাসভবনে আটকা পড়া উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ ও অনশনরত শিক্ষার্থীদের জন্য খাবার নিয়ে যান।

কিন্তু বিশ্ববিদ্যালয়ের কিলো রোডে উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীরা তাদের পথ আটকে মানবপ্রাচীর তৈরি করেন। তারা ‍পুলিশ ছাড়া এই প্রাচীর ভেদ করে কেউ উপাচার্যের বাসভবনের ভেতরে যেতে পারবেন না এ শর্ত জুড়ে দেন।

শিক্ষক প্রতিনিধিরা শিক্ষার্থীদের অনেক অনুরোধ করেও আর সামনে এগুতে পারেননি। এমনকি অনশনরত শিক্ষার্থীদের জন্য আনা খাবারও তারা গ্রহণ করেননি।

অবশেষে ব্যর্থ হয়ে শিক্ষকরা ফিরে যেতে বাধ্য হন। শিক্ষকরা চলে যাওয়ার সময় আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

গত রবিবার সন্ধ্যায় শাবির আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে জানান, উপাচার্য পদত্যাগ না করলে আমরণ অনশনরত শিক্ষার্থীরা তাকে পরিপূর্ণ অবরুদ্ধ রাখবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews