1. admin@thedailypadma.com : admin :
সপ্তাহের শেষ দিকে শীতের তীব্রতা বাড়ার আভাস - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
কোনো ধরনের পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না জামায়াত দেশের শাসনভার গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন তারেক রহমান মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান নিউইয়র্ক সিটিতে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় ১৮ জনের মৃত্যু ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে অংশ নিতে আর বাধা থাকল না শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণার সময় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৯ ফেব্রুয়ারি ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১০ ফেব্রুয়ারি ২০২৬ গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

সপ্তাহের শেষ দিকে শীতের তীব্রতা বাড়ার আভাস

  • Update Time : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ২৬৬ Time View

সপ্তাহের শেষ দিকে শীতের তীব্রতা বাড়ার আভাস মিলেছে, তার আগে দুই-তিন চলবে মেঘ আর বৃষ্টির খেলা।

মাঘের শীতের মধ্যে পশ্চিমা লঘুচাপের প্রভাবে কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকা ও কুমারখালীতে সর্বোচ্চ ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এছাড়া টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, কক্সবাজার, সিলেট, শ্রীমঙ্গল, রাজশাহী, ঈশ্বরদী, বগুড়া, রংপুর, রাজারহাট, বরিশাল, পটুয়াখালী, খেপুপাড়া ও ভোলায় সামান্য বৃষ্টি হয়েছে।

মঙ্গলবারও এই অবস্থা চলবে বলে আভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ।

“তবে বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির প্রভাব কেটে গেলে ২৭ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা কমে শীতের দাপট বাড়তে পারে।”

এবার মৌসুমে শীতের তীব্রতা অন্য বারের চেয়ে কমই ছিল। তিন দফা শৈত্যপ্রবাহ বয়ে গেলেও তা ছিল স্বল্পকালীন এবং মৃদু থেকে মাঝারি।

এর মধ্যে গত ২০ ডিসেম্বর চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছিল ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে সর্বনিম্ন।

আবহাওয়াবিদ বজলুর বলেন, “মাঘের শীতে বাঘ কাঁপে- এমন শীত এল না এবার। কয়েকদিন পর পর পশ্চিমা লঘুচাপের প্রভাব থাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে, এসময় তাপমাত্রাও বেড়েছে। সব মিলিয়ে তুলনামুলক শীত কম পড়েছে।”

মাসের শেষ সময়ে বা ফেব্রুয়ারির শুরুতে তাপমাত্রা বাড়ার আভাস দেন তিনি।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে এবং দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews