1. admin@thedailypadma.com : admin :
আমরণ অনশন ভাঙতে রাজি হয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন, জানাল ইসি কোনো ধরনের পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না জামায়াত দেশের শাসনভার গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন তারেক রহমান মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান নিউইয়র্ক সিটিতে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় ১৮ জনের মৃত্যু ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে অংশ নিতে আর বাধা থাকল না শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণার সময় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৯ ফেব্রুয়ারি ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১০ ফেব্রুয়ারি ২০২৬

আমরণ অনশন ভাঙতে রাজি হয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা

  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৩৩৬ Time View
অবশেষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশন ভাঙতে রাজি হয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শাবিপ্রবির সাবেক অধ্যাপক ও দেশবরেণ্য লেখক মুহম্মদ জাফর ইকবালের অনুরোধে বুধবার সকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা অনশন ভাঙতে রাজি হন।

এর আগে রাত ৪টায় সহধর্মিণীসহ অধ্যাপক জাফর ইকবাল অনশনস্থলে এসে পৌঁছান। এ সময় তিনি অনশনকারীদের কাছে প্রায় ১ ঘণ্টার মতো বসে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন। তাদের অনশন ভাঙতে অনুরোধ করেন।

পরবর্তীতে আন্দোলনকারীরা কথা দেন সকাল বেলায় অনশন ভাঙার। তবে অনশনরত যেসব শিক্ষার্থী হাসপাতালে ভর্তি আছেন তাদের সবাইকে নিয়ে অনশন ভাঙবেন বলে জানান শিক্ষার্থীরা।

উপাচার্যের পদত্যাগের বিষয়ে ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, তোমরা যেটা এচিভ করার কথা সেটা তোমরা এচিভ করেছো। বাংলাদেশের একটা বড় পলিটিক্যাল পার্টি এ রকম তোমাদের মত সাধারণ মানুষের মাঝে পৌঁছাতে পারেনি।

এ সময় আন্দোলনকারীদের এক মুখপাত্র জাফর ইকবালকে বলেন, স্যার আপনি আমাদের এটা নিশ্চিত করতে হবে যে, এই ভয়ংকর লোকটার অধীনে যাতে আমাদের থাকতে না হয়। এখান থেকে দ্রুত যেন চলে যায়। আমরা তাকে এখানে দেখতে চাই না।

উত্তরে জাফর ইকবাল বলেন, নিজের ওপর বিশ্বাস রাখো। তোমরা জানো না তোমরা কি করেছো। এ সময় জাফর ইকবালের স্ত্রী ইয়াসমিন হক বলেন, তোমার স্যার যেটা বলছেন, তোমাদের সঙ্গে কথা না রাখা মানে তোমাদের স্যারের সঙ্গে কথা না রাখা। উপরের মহল কথা দিয়েছে। তোমরা সিউর থাকো। এখন তোমরা অনশন ভাঙো ১ ঘণ্টা অনশন রাখাও তোমাদের জন্য ক্ষতিকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews