1. admin@thedailypadma.com : admin :
কোটি কোটি ডলার বিএনপি কোথা থেকে পেল? তার জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

কোটি কোটি ডলার বিএনপি কোথা থেকে পেল? তার জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ২৯৯ Time View
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে, বিএনপি লবিস্ট নিয়োগ করেছে। কোটি কোটি ডলার বিএনপি কোথা থেকে পেল? তার জবাব দিতে হবে। তাদের ব্যাখ্যা দিতে হবে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের  ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, বিএনপি ধ্বংস ছাড়া এদেশের মানুষকে কিছু দিতে পারেনি। লবিস্ট লাগিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য শত শত কোটি টাকা খরচ করেছে।
তিনি বলেন, কোনো ভালো কাজের জন্য তারা লবিস্ট নিয়োগ করেনি। তারা যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, জঙ্গিদের রক্ষা করার জন্য, জাতির পিতার হত্যাকারীদের রক্ষার জন্য, বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের জন্য লবিস্ট নিয়োগ করেছে। তিনি আরো বলেন, বিএনপির কাজটা ছিল বাংলাদেশকে ধ্বংস করার জন্য, অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য।
এসময় লবিস্ট নিয়োগে বিএনপির বিপুল বৈদেশিক মুদ্রার উৎস খুঁজে দেখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এক একজন সেনা কর্মকর্তা পাতানো নির্বাচন দিয়ে নির্বাচনের নামে প্রহসনের যে ধারা চালু করেছে, তার থেকে বেরিয়ে আসা কঠিন।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, হলি আর্টিজানসহ বাংলাদেশে যারা সফলভাবে সন্ত্রাস দমনে ভূমিকা রেখেছে, সেসব অফিসারকেই মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে।
টিকার বিষয়ে তিনি বলেন, যারা টিকা নিয়েছে, ওমিক্রনে তারা মারা যাচ্ছেন না। যারা করোনা টিকা নেননি, তাদের টিকা নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews