1. admin@thedailypadma.com : admin :
গেল ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও চার জনের মৃত্যু হয়েছে, শনাক্তের হার ৩১ .৯৭ শতাংশ - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

গেল ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও চার জনের মৃত্যু হয়েছে, শনাক্তের হার ৩১ .৯৭ শতাংশ

  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৩৬১ Time View

গেল ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ১৬৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৯৭ শতাংশ।

শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৪টি ল্যাবে ৩ হাজার ৬৫০টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৮৭ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা।

বাকি ২৮০ জনের মধ্যে লোহাগাড়ার ১০, সাতকানিয়ার ৫, বাঁশখালীর ১০, আনোয়ারার ২৪, চন্দনাইশের ১২, পটিয়ার ১৮, বোয়ালখালীর ১৬, কর্ণফুলীর ১, রাঙ্গুনিয়ার ২৪, রাউজানের ৪০, হাটহাজারীর ৫৩, ফটিকছড়ির ৩২, মিরসরাইয়ের ১৬, সীতাকুণ্ডের ১১ ও সন্দ্বীপ উপজেলার ৮ জন রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার ১ হাজার ১২১ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ১৭ হাজার ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৫ হাজার ৫২৪ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩০ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৪ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews