1. admin@thedailypadma.com : admin :
করোনার অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের একটি সাব-ভ্যারিয়েন্ট ৫৭টি দেশে শনাক্ত - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

করোনার অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের একটি সাব-ভ্যারিয়েন্ট ৫৭টি দেশে শনাক্ত

  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬০ Time View

করোনার অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের একটি সাব-ভ্যারিয়েন্ট ৫৭টি দেশে শনাক্ত হয়েছে এবং এটি ওমিক্রন মূল স্টেনের চেয়েও বেশী সংক্রামক হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ১০ সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার পর থেকে অতিসংক্রামক এবং ব্যাপকভাবে মিউটেড ওমিক্রন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার সাপ্তাহিক এপিডেমিওলজিক্যাল আপডেটে বলেছে, গত মাসে সংগৃহীত নমুনায় ওমিক্রনের কয়েকটি সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, নমুনার ৯৩ শতাংশ গত মাসেই সংগ্রহ করা হয়েছে। এই নমুনায় ওমিক্রনের কয়েকটি সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত হয়, এগুলো হলো : বিএ.১, বিএ.১.১, বিএ.২ এবং বিএ. ৩।

গ্লোবাল সায়েন্স ইনিশিয়েটিভগিস এইড বলেছে, বিশ্বব্যাপী সংগৃহীত নমুনায় ওমিক্রনের ভ্যারিয়েন্ট হিসেবে ৯৬ শতাংশের বেশী বিএ.১ এবং বিএ.১.১ শনাক্ত হয়েছে।

তবে ব্যাপক সংক্রমণের সাথে জড়িত বিএ.২ ভ্যারিয়ান্ট, এটি মূল ওমিক্রন থেকে ব্যাপক মিউটেশনসহ এই ভ্যারিয়েন্টের প্রোটিন স্পাইক বদলে নিয়েছে, এই পরিবর্তিত প্রোটিন স্পাইক মানব কোষে ঢুকে পড়ার মূল চাবিকাঠি।

করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ মারিয়া কেরখোভ জানিয়েছেন, সাব-ভ্যারিয়েন্টগুলোর মধ্যে এবং এর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে অনুসন্ধান চালানোর আহবান জানানো হয়েছে, যাতে এই ভ্যারিয়েন্টের সংক্রমণ সক্ষমতা এবং ইমিউন সুরক্ষা ফাঁকি দেয়ার ক্ষেত্রে কতটা শক্তিশালী তা জানা যায়। সাব-ভ্যারিয়েন্ট সম্পর্কে তথ্য খুবই সীমিত, কিন্তু  প্রাথমিক পর্যবেক্ষণে যে তথ্য নির্দেশ করে এতে দেখা যায় বিএ.১ এর তুলনায় বিএ.২ এর সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।

৫৭ টি দেশের পাঠানো নমুনায় এই বিএ.২ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ডব্লিউএইচও বলেছে, কিছু দেশে সাব ভ্যারিয়ান্ট এখন সংগৃহীত সমস্ত ওমিক্রন সিকোয়েন্সের অর্ধেকের বেশী। বেশ কয়েকটি সাম্প্রতিক গবেষণায় ইঙ্গিত দেয়া হয়েছে যে, মূল ওমিক্রনের চেয়ে বিএ.২ বেশি সংক্রামক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews