1. admin@thedailypadma.com : admin :
ছয় মাসের বেশি ও পাঁচ বছরের কম বয়সী শিশুকে টিকা দেয়ার আবেদন করেছে ফাইজার-বায়োএনটেক - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ছয় মাসের বেশি ও পাঁচ বছরের কম বয়সী শিশুকে টিকা দেয়ার আবেদন করেছে ফাইজার-বায়োএনটেক

  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৩ Time View

করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে সব বয়সের মানুষকে টিকার আওতায় আনতে চায় দেশটির সরকার। সে উদ্দেশ্যে এবার ছয় মাসের বেশি ও পাঁচ বছরের কম বয়সী শিশুকে টিকা দেয়ার আবেদন করেছে ফাইজার-বায়োএনটেক।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) দুই ডোজ স্বাস্থ্য সুরক্ষা টিকার অনুমোদন দিলে তা হবে যুক্তরাষ্ট্রে ছয় মাসের বেশি ও পাঁচ বছরের কম বয়সের শিশুদের জন্য অনুমোদন পাওয়া প্রথম করোনা টিকা।

বিবৃতিতে আরও জানানো হয়, তারা এফডিএ’র অনুরোধ পাওয়ার পর তাদের আনুষ্ঠানিক আবেদন জমা দেয়ার কাজ ইতোমধ্যে শুরু করেছে।

এমন ঘোষণার পরই টুইটারে দেয়া এক বার্তায় এফডিএ জানায়, তারা এ আবেদন বিবেচনা করার বিষয়ে দুই সপ্তাহের মধ্যে (আগামী ১৫ ফেব্রুয়ারি) বৈঠক করবে।

এফডিএ’র ভারপ্রাপ্ত প্রধান জানেট উড কক বলেন, এ বয়স গ্রুপের শিশুর জন্য একটি নিরাপদ ও কার্যকরী টিকা পাওয়া হচ্ছে এ সংস্থার অগ্রাধিকার।

জানেট উড কক আরও বলেন, করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রন সংক্রমণ সাম্প্রতিক সময়ে অনেক বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এফডিএ এ আবেদনের অনুরোধ জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews