1. admin@thedailypadma.com : admin :
চাঁদপুরের মতলবে মাইক্রোবাস-অটো সংঘর্ষে নিহত ৪ - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অস্ত্রোপচার সম্পন্ন; নেয়া হবে এভারকেয়ারে হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে: ডিএমপি কমিশনার কোমায় চলে গেছেন গুলিবিদ্ধ ওসমান হাদি হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ দশমিক ১২ বিলিয়ন ডলারে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে গুলি করেছে দুর্বৃত্তরা বাজারে বোতলজাত ভোজ্যতেলের দাম বেড়েছে পাঁচ দিন আগে, বাড়তি পেঁয়াজের দামও; ডিম-সবজিতে স্বস্তি ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা আসিফ মাহমুদের

চাঁদপুরের মতলবে মাইক্রোবাস-অটো সংঘর্ষে নিহত ৪

  • Update Time : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫০ Time View

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই ওই অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় মাইক্রোবাসটির তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া আড়ং বাজার এলাকায় মতলব-বাবুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে বরদিয়া আড়ং বাজার এলাকায় মতলব-বাবুরহাট সড়কে মতলব থেকে চাঁদপুরগামী একটি মাইক্রোবাস এবং চাঁদপুর থেকে মতলবগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। মাইক্রোবাসটির ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ওই অটোরিকশার যাত্রী মো. জসিম মোল্লা (৫০) ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা গুরুতর আহত ওই অটোরিকশার যাত্রী হানিফ ব্যাপারী (২৮) ও পপি আক্তারকে (১৮) ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এছাড়া চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে ওই দুর্ঘটনায় আহত অটোরিকশার আরেক যাত্রী এক বৃদ্ধা মারা যান। তার নাম-ঠিকানা জানা যায়নি।

অটোরিকশার যাত্রী মো. জসিম মোল্লা (৫০) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত ওই অটোরিকশার যাত্রী হানিফ ব্যাপারী (২৮) ও পপি আক্তারকে (১৮) উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ছেংগারচর পৌর সভার প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারী জানান, নিহত জসিম মোল্লা মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় গ্রামের জালাল উদ্দিন মোল্লার একমাত্র ছেলে। সে পরিবারের একমাত্র আয়ের উৎস। তার পরিবারে বাবা- মা, স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews