1. admin@thedailypadma.com : admin :
শেখ মুজিব সাফারি পার্কের বাঘ ও সিংহসহ মাংসাশী প্রাণীদের প্রতিদিন একটি গরু বরাদ্দ - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাযজ্ঞ বন্ধ হয়ে গেছে, আশ্বাস পেয়েছেন ট্রাম্প ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ইরান ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কের ওপর পড়বে না প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করতে চলেছে যুক্তরাষ্ট্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ১৪ জানুয়ারি ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৫ জানুয়ারি ২০২৬ সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস আপাতত ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার

শেখ মুজিব সাফারি পার্কের বাঘ ও সিংহসহ মাংসাশী প্রাণীদের প্রতিদিন একটি গরু বরাদ্দ

  • Update Time : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৫ Time View

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বাঘ ও সিংহসহ মাংসাশী প্রাণীদের প্রতিদিন একটি গরু জবাই করে খাওয়ানো হয়। গরু জবাইয়ের পর গোশত কেটে প্রাণীদের কাছে সরবরাহ করেন পার্কের কর্মীরা। সংশ্লিষ্টদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বুধবার বিকেলে দেখা যায়, বাঘ, সিংহসহ মাংসাশী প্রাণীর জন্য পার্কের বাইরে গরু জবাই করে গাড়ি দিয়ে ভেতরে গোশত নিয়ে আসা হচ্ছে। এরপর তা যাচাই-বাছাই এবং ওজন করে প্রাণীদের দেয়া হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বুধবার সন্ধ্যায় খাদ্য তালিকায় দেখা যায়, এ দিন বাঘ ও সিংহের জন্য ১২১ কেজি গরুর গোশত দেয়া হয়েছে। তাছাড়া অন্যন্য প্রাণীর জন্য ১১ দশমিক ৫০ কেজি আপেল, ২৪০ গ্রাম নাসপতি, ৭০ কেজি পাকা কলা, ৩০০ গ্রাম লাল আঙ্গুর, ৩০০ গ্রাম সবুজ আঙ্গুর, ৪২০ গ্রাম মাল্টা, এক কেজি করে পেয়ারা ও কামরাঙ্গা, আট কেজি ৫০০ গ্রাম পাকা পেপে দেয়া হয়।

এছাড়া এ দিন এক কেজি শুকনা ধান, এক কেজি গম, দুই কেজি সূর্যমূখীর বীজ, ৩৪ কেজি সোয়াবিন, দুই কেজি চিনাবাদাম, ৬৭ কেজি ভুট্টাভাঙ্গা, ১০০ কেজি গমের ভূষি, ১৮ কেজি ছোলা, ১০০ গ্রাম শুকনা মরিচ, ৪৫ কেজি লালশাক, ৩৫ কেজি শশা, ২০ কেজি বরবটি, ১৭০ কেজি গাজর, ১৪৫ কেজি মিষ্টি কুমড়া, ১ কেজি শিম, ১০ কেজি মিষ্টি আলু, ৩৮ কেজি পোল্ট্রি ফিড, আট কেজি পাউরুটি, চার কেজি লবণ, ২৫০ গ্রাম মধু, দুই কেজি পপকর্ন, ৪৪টি ডিম, তিন হাজার ৫০ কেজি ভুট্টা ঘাস এবং ৬৫০ কেজি কলাগাছ নিয়ে আসা হয়েছে বলেও জানা গেছে।

এ প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, প্রতিদিন মাংসাশী প্রাণীর জন্য সর্বোচ্চ ১৫০ কেজি গোশত বরাদ্দ আছে। তবে একটি গরু জবাই করলে অনেক সময় ১০০ বা ১২০ কেজি হয়। তাই গরু জবাই করার পর গোশত কেটে তা ওজন করা হয়। অন্য খাবারগুলোও ওজন করে বুঝে নেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews