1. admin@thedailypadma.com : admin :
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোনো ধরনের পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না জামায়াত দেশের শাসনভার গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন তারেক রহমান মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান নিউইয়র্ক সিটিতে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় ১৮ জনের মৃত্যু ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে অংশ নিতে আর বাধা থাকল না শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণার সময় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৯ ফেব্রুয়ারি ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১০ ফেব্রুয়ারি ২০২৬ গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪০ Time View

আজ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শীতকালীন অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে প্রায় দুই বছর পর বেইজিং সফরে রুশ প্রেসিডেন্ট।

ধারনা করা হচ্ছে, ইউক্রেন ইস্যুতে দুদেশের মধ্যে বিস্তারিত আলোচনা হতে পারে। পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার কারণে চীন ও রাশিয়া আরও ঘনিষ্ঠ হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

চীনের উহানে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর যখন প্রকট আকার ধারণ করে তারপর দেশ থেকে বের হননি শি জিনপিং। শি জিনপিং বিশ্বের ২০ জন নেতার সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন এবং সেভাবে প্রস্তুতি নিচ্ছেন তিনি।

ধারণা করা হচ্ছে, করোনা মহামারির উৎস নিয়ে দ্বন্দ্ব এবং অলিম্পিক আয়োজন নিয়ে কূটনৈতিকভাবে বর্জনের দিক থেকে দৃষ্টি সরাতে চান শি জিনপিং।

গত বুধবার প্রেস ব্রিফিংয়ে ক্রেমলিনের একজন শীর্ষ উপদেষ্টা জানান, নিরাপত্তা এবং অন্যান্য বিষয় নিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করার আগে প্রেসিডেন্ট শি এবং পুতিন চীনের রাজধানীতে দেখা করবেন। এরপর শীর্ষ দুই নেতা শুক্রবার সন্ধ্যায় যোগ দেবেন শীতকালীন অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠানে।

যুক্তরাষ্ট্রের বেইজিং অলিম্পিক বর্জনের পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের প্রথম বিদেশি কোনো নেতা যিনি অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। গতবছর ডিসেম্বরে ফোনকলেও শি জিনপিংকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেন পুতিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews