1. admin@thedailypadma.com : admin :
নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
কোনো ধরনের পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না জামায়াত দেশের শাসনভার গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন তারেক রহমান মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান নিউইয়র্ক সিটিতে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় ১৮ জনের মৃত্যু ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে অংশ নিতে আর বাধা থাকল না শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণার সময় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৯ ফেব্রুয়ারি ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১০ ফেব্রুয়ারি ২০২৬ গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৫ Time View
নিউইয়র্কের ব্রুকলিনে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে মোদাসসার খন্দকার (৩৬) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। ব্রুকলিনের সাইপ্রেস হিলস সেকশনে নিজ বাড়ির বাইরে গুলিতে প্রাণ হারিয়েছেন তিনি। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ব্রুকলিন পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যম এবিসি৭এনওয়াই বলছে, ব্রুকলিনের গ্লেনমোর অ্যাভিনিউয়ের কাছে ফরবেল স্ট্রিটে স্থানীয় সময় বুধবার রাত ১২টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে।
কর্মস্থল থেকে ফেরার পথে বাড়ির কাছে এই বাংলাদেশির মাথায় গুলি করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরবেল স্ট্রিটের বাসিন্দা মোহাম্মদ কাওসার বলেন, গুলিতে নিহত ওই ব্যক্তি বাংলাদেশি নাগরিক। তার স্ত্রী এবং এক ছেলে রয়েছে। ব্রুকলিনের বাসিন্দা মোদাসসার খন্দকার জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন।
কাওসার বলেন, গত কয়েক সপ্তাহে আমি এই এলাকায় কয়েকবার গুলির শব্দ শুনেছি। একবার আমি এখানে গাড়ি পার্ক করেছিলাম। এর কয়েক মিনিট পর আমি গুলির শব্দ শুনেছি কি না নিউইয়র্ক পুলিশ বিভাগ থেকে আমার কাছে জানতে চাওয়া হয়। আমি গুলির শব্দ শুনেছি বলে জানিয়েছিলাম। এই এলাকায় নিয়মিত গোলাগুলির ঘটনা ঘটে। এটা নিয়ে আমি অত্যন্ত উদ্বিগ্ন।
স্থানীয় কমিউনিটির কর্মী খাইরুল ইসলাম খোকন বলেন, গাড়ি ছিনতাইয়ের চেষ্টার সময় সর্বশেষ এই গোলাগুলির ঘটনা ঘটেছে। তিনি বলেন, এই এলাকায় প্রচুর অপরাধ ঘটছে। আমরা ব্রুকলিন এবং কুইন্সের সীমান্তে পড়েছি। প্রত্যেক সপ্তাহেই আমাদের ব্যবসা-প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews