1. admin@thedailypadma.com : admin :
ইউক্রেনের ন্যাটো সদস্যপদ নিয়ে আমাদের প্রশ্নের সমাধান করতে হবে বলে দাবি রুশ প্রেসিডেন্ট পুতিনের - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ১০ ফেব্রুয়ারি ২০২৬ গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা কোনো আর্থিক, ক্রীড়া কিংবা প্রশাসনিক শাস্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর আরোপ করা হবে না: আইসিসি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান মঙ্গলবার সকাল থেকে মিছিল-সভা নিষিদ্ধ জামায়াত আমিরের পুরো বক্তব্য জাতির উদ্দেশে তারেক রহমানের পুরো ভাষণ শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য ছয় মাস থেকে এক বছর, কখনো চাকরি না হওয়া পর্যন্ত বেকার ভাতা প্রদান করবে ফরিদপুরের প্রি-পেইড মিটার রিচার্জ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফের নির্বাচনী গণমিছিল গণসমুদ্রে রুপ নিল

ইউক্রেনের ন্যাটো সদস্যপদ নিয়ে আমাদের প্রশ্নের সমাধান করতে হবে বলে দাবি রুশ প্রেসিডেন্ট পুতিনের

  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০২ Time View

রাশিয়া মঙ্গলবার বলেছে, দেশটি ইউক্রেন সীমান্তের কাছে থাকা তাদের কিছু সেনাকে ঘাঁটিতে ফিরিয়ে নিচ্ছে। পশ্চিমের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে চলা সংকটের মধ্যে এটাই উত্তেজনা হ্রাসের পথে প্রথম বড় পদক্ষেপ।

ইউক্রেনের সীমান্তের কাছে মস্কোর এক লাখ সেনা মোতায়েনের পরিপ্রেক্ষিতে রুশ হামলা এড়াতে কয়েক সপ্তাহ ধরে জোরদার কূটনৈতিক প্রচেষ্টা চলছে।

রাজনৈতিক ও সামরিক নেতা ও পর্যবেক্ষকের মতে এটি শীতল যুদ্ধের অবসানের পর থেকে রাশিয়া এবং পশ্চিমের মধ্যে সবচেয়ে গুরুতর সংকট।

মার্কিন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি কর্মকর্তারা কয়েক দিন ধরে সতর্ক করে দিয়ে বলছেন, ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার হামলা যেকোনো সময় সম্ভব।

মঙ্গলবার সকালে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইউক্রেনের কাছে মোতায়েন করা কিছু রুশ সেনা তাদের অনুশীলন শেষ করে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ রাশিয়ান সংবাদ সংস্থাকে বলেন, ‘দক্ষিণ এবং পশ্চিমি সামরিক জেলার ইউনিটগুলো তাদের কাজ শেষ করে ইতিমধ্যে রেল ও সড়ক পরিবহনে সরঞ্জাম তোলা শুরু করেছে। আজ তারা সামরিক গ্যারিসনে ফিরে যেতে শুরু করবে। ’

কতগুলো ইউনিট ফিরে যাচ্ছে এবং ইউক্রেনের আশপাশে মোতায়েন সামগ্রিক রুশ বাহিনীর প্রত্যাহারে এটি কী প্রভাব ফেলবে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে এটি কয়েক গত সপ্তাহের মধ্যে রুশ সেনা প্রত্যাহারের প্রথম ঘোষণা হওয়ায় তাৎপর্যপূর্ণ।
সূত্র : এএফপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews