1. admin@thedailypadma.com : admin :
আগামী ৪৮ ঘণ্টায় দেশের কোথাও কোথাও বৃষ্টির আভাস - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ জুলাই ২০২৬ ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প

আগামী ৪৮ ঘণ্টায় দেশের কোথাও কোথাও বৃষ্টির আভাস

  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯২ Time View

আগামী ৪৮ ঘণ্টায় দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আভাস রয়েছে। বৃষ্টিপাতের পর তাপমাত্রা কিছুটা কমলেও শীত বাড়বে না।

শুক্রবার রাতে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির ঢাকা পোস্টকে এসব তথ্য জানান। তিনি বলেন, রোববার নাগাদ ঢাকাসহ দেশের বেশ কটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আভাস রয়েছে।

তিনি আরও বলেন, বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমলেও আগের মতো শীত অনুভূত হবে না। এ মাসে শৈত্যপ্রবাহের আভাস নেই।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। শনিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ২৯ মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews