1. admin@thedailypadma.com : admin :
একুশে পদকপ্রাপ্ত কবি ও রাজনীতিবিদ কাজী রোজী আর নেই - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অস্ত্রোপচার সম্পন্ন; নেয়া হবে এভারকেয়ারে হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে: ডিএমপি কমিশনার কোমায় চলে গেছেন গুলিবিদ্ধ ওসমান হাদি হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ দশমিক ১২ বিলিয়ন ডলারে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে গুলি করেছে দুর্বৃত্তরা বাজারে বোতলজাত ভোজ্যতেলের দাম বেড়েছে পাঁচ দিন আগে, বাড়তি পেঁয়াজের দামও; ডিম-সবজিতে স্বস্তি ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা আসিফ মাহমুদের

একুশে পদকপ্রাপ্ত কবি ও রাজনীতিবিদ কাজী রোজী আর নেই

  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৯ Time View

করোনাসহ নানা শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করে অবশেষে হেরে গেলেন একুশে পদকপ্রাপ্ত কবি ও রাজনীতিবিদ কাজী রোজী। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে তার মেয়ে সুমী সিকান্দার ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সুমী সিকান্দার জানান, একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন। তার মস্তিক কাজ করছিল না। মাল্টি অর্গান প্রবলেম। ফলে, ওষুধও কোনো কাজে আসছে না। একই অবস্থাতে মারা যান।

কবি কাজী রোজী দাফনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়ে সুমী বলেন, পরিবারের সদস্য ঢাকার বাইরে থাকায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে, মিরপুরের দাফন এবং জানাজা হওয়ার সম্ভবা বেশি।

গত ৩০ জানুয়ারি কবি কাজী রোজী শারীরিক অবস্থা খাপার হলে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

কবি কাজী রোজী ১৯৪৯ সালের ১ জানুয়ারি সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ২০০৭ সালে তথ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা হিসেবে অবসর নেন। পরে রাজনীতিতে আসেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

গত শতাব্দির ষাটের দশকে কবিতা লেখা শুরু করেছিলেন কাজী রোজী। কবিতায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ২০২১ সালের বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হয়েছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো— ‘লড়াই’, ‘পথঘাট মানুষের নাম’, ‘আমার পিরানের কোনো মাপ নেই’ প্রভৃতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews