1. admin@thedailypadma.com : admin :
পাঁচমন দুধ, এক মন রস আর ১০ হাজার পিঠা দিয়ে নৌকায় ভেজানো হয় দুধ চিতই পিঠা।। - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ফরিদপুরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ১৫৬টি গরু বিতরণ করছে নারী উন্নয়ন ফোরাম ফরিদপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক এক নজরে বিশ্ব সংবাদ: ২৫ জুন ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ডি-র শেষ ম্যাচে ড্র করে নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে ৫ গোলের রুদ্ধশ্বাস থ্রিলারে ৩-২ গোলের জয় নিয়ে নকআউটে গেছে এশিয়ার পরাশক্তি জাপান, প্রতিপক্ষ ব্রাজিল ম্যাচের শুরুটা জার্মানির হলেও ২-১ ব্যবধানে ম্যাচটি জিতে নকআউটে ইকুয়েডর প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন শুক্রবার

পাঁচমন দুধ, এক মন রস আর ১০ হাজার পিঠা দিয়ে নৌকায় ভেজানো হয় দুধ চিতই পিঠা।।

  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৭ Time View

মাহবুব পিয়াল , ফরিদপুরঃ নৌকায় নদী পাড়ি দেবার কথা শুনেছেন কিন্তু নৌকার গলুইতে গরম দুধ, খেজুরের রসের মধ্যে চিতই পিঠা ভিজিয়ে খেতে শুনেছেন কি? হ্যা, এমনই ব্যতিক্রম আয়োজন হয় ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা গ্রামে। তাও সেটা একদিনের জন্য নয়, চলে একটানা তিন দিন ধরে।

এটি ‘তপন ফকিরে মেলা’ নামেই পরিচিত। নৌকার মধ্যে ভেজানো পিঠা। প্রায় ৩০ বছর ধরে তপন ফকির এ মেলার আয়োজন করে আসছে। সাধু তপন ফকির জানান, একদিন তিনি স্বপ্নে আদেশ পান মাঘ মাসে তিন দিন নৌকার মধ্যে দুধে ভিজিয়ে চিতই পিঠা তার ভক্তদের খাওয়ানোর। সেই থেকে শুরু। প্রতি বছর মেলায় হাজারো ভক্তরা আসে দুধ চিতই পিঠা খেতে।

এটি আশলে একটি ফকির বাড়ি। সাধু তপন ফকির মূলত এখানে বিভিন্ন ভাবে বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকেন। সাধুর ভাষ্যমতে তিনি স্বপ্নে আরো দৈবশক্তি লাভ করেছেন।

সরেজমিনে মেলায় দেখায় যায়, শত শত নারী পুরুষের সমাগম। মেলা বা চিতই পিঠা নৌকায় ভেজানো শুরু হয় সন্ধ্যার পর।

সাধুর বাড়ির পশ্চিম পাশে দেখা যায় ছয়টি মাটির চুলায় তৈরি হচ্ছে চিতই পিঠা। তারই কিছু দূরে বড় বড় দুটি পাতিলে জ্বাল দেওয়া হচ্ছে দুধ। তারই পাশে আরেকটি পাতিলে জ্বাল দেওয়া হচ্ছে খেজুরের রস। আর ঠিক উঠোনের মাঝখানে রং করা একটি নৌকা। নৌকার গলুইতে পলিথিন বিছানো। সাথে একটি বৈঠাও আছে।

সাধুর বাড়ির খাদেম আব্বাস খাদেম জানান, তিনি অনেক বছর ধরে এখানে খাদেমের কাজ করেন। এটি মূলত নৌকায় ভেজানো দুধ চিতই পিঠার মেলা। তিন দিনের মেলায় গতকাল শনিবার ছিল শেষ দিন। প্রতিদিন মেলায় পাঁচ মন দুধ, এক মন রস আর ১০ হাজার পিঠা ভেজানো হয়। যা সাধুর ভক্তবৃন্দ ও গ্রামবাসী সহ মেলায় আগত সবাই খেয়ে থাকেন।

মেলায় আগত সমাজকল্যাণ সংগঠন ‘আমরা করবো জয়’ এর সভাপতি আহমেদ সৌরভ বলেন, আমি একটি ইউনিক যায়গায় গেছিলাম। আমি জীবনে কোথাও দেখি বা শুনি নাই এরকম নৌকার মধ্যে ভেজানো পিঠার কথা। স্থানীয় বাসিন্দা দুবাই প্রবাসী উৎপল রায় বলেন, দেশে এসে মেলার আয়োজন হবে জেনে এখানে পিঠা খেতে এসেছি। একদম গরম ভেজানো পিঠা। খুবই সুস্বাদু খেতে হয় এ পিঠা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews