1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে মহান শহীদ দিবস উপলক্ষে শহীদ বেদীতে আলো প্রজ্জ্বলন করে ভাষা শহীদ ও সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

ফরিদপুরে মহান শহীদ দিবস উপলক্ষে শহীদ বেদীতে আলো প্রজ্জ্বলন করে ভাষা শহীদ ও সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন

  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭১ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর
মহান শহীদ দিবস উপলক্ষে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ চত্ত¡রে অবস্থিত শহীদ বেদীতে আলো প্রজ্জ্বলন করা হয়েছে । ভাষার জন্য জীবন উৎসর্গ করা শহীদদের স্মরণে ও ভাষা সৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এ আয়োজন করা হয়।

বাংলার দামাল সেনানীদের স্বপ্নগাঁথা এবং ভাষা আন্দোলনের তাৎপর্য ও গুরুত্ব আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য গতকাল সোমবার সন্ধ্যায় যৌথভাবে এ আয়োজন করে ফরিদপুর প্রথম আলো বন্ধু সভা ও ফরিদপুর নাগরিক মঞ্চ।

সন্ধ্যার পর পরই দেড় সহস্রাধিক মোমবাতির শিক্ষা প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে সমগ্র এলাকা আলোকিত হয়ে ওঠে। একে একে ফুটে ওঠে স্বরে অ, স্বরে আ, ক ও খ বাঙলা ভাষার বর্ণমালা ।

এ আয়োজন দেখতে ভিড় করে শিশু, নারী পুরুষ, বৃদ্ধসহ সর্বস্তরের অসংখ্য জনতা। সোমবার অপরাহ্নে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়তে শুরু করলে প্রথম আলো ফরিদপুর বন্ধুসভার একদল তারুণ্য দীপ্ত তরুণ সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে এসে মোমবাতী স্থাপন শুরু করে। সন্ধ্যা নামার সাথে সাথে মোমবাতী প্রজ্জ্বলন করা শুরু হয়।

প্রথম আলো বন্ধুসভার সদস্যদের পাশাপাশি এ সময় উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, ফরিদপুর নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন, সচেতন নাগরিক কমিটির সভাপতি শিপ্রা গোস্বামী, নারী নেত্রী আসমা আক্তার।

প্রথম আলো বন্ধুসভার সভাপতি মানিক কুন্ডু বলেন, ২১ ফেব্রæয়ারি আমাদের শহীদ দিবস। সত্তর বছর আগে এ দিন মায়ের ভাষা বাংলা বাংলা ভাষায় কথা বলার অধিকারের দাবিতে আমাদের দামাল ছেলেরা রক্ত দিয়েছিল। আমাদের শহীদ দিবস আজ বাংলাদেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে। বাংলার সেই সব দামাল সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমাদের এ আয়োজন। এ আয়োজনকে আরও সমৃদ্ধ করেছে ফরিদপুর নাগরিক মঞ্চ।

ফরিদপুর নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বলেন, ভাষা আন্দোরনের সূচনা করেছিল ছাত্ররা। ঢাকা বিশ্ববিদ্যালয় এ আন্দোলনের সুতিকাগার। এ কারনে এ আলো প্রজ্জ্বল কর্মসূচি আয়োজনের জন্য বহু আন্দোলন ও সংগ্রামের সূতিকাগার ফরিদপুরের অন্যতম বিদ্যাপীঠ সরকারি রাজেন্দ্র কলেজের ক্যাম্পসে স্থাপিত শহীদ মিনারকে বেছে নিয়েছি।

সরকারি রাজেন্দ্র করেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা বলেন, ভাষা আন্দোলন আমাদের এক অভ‚তপূর্ব আন্দোলন। সারা বিশ্বে এর দ্বিতীয় কোন নজির নেই। তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থী, প্রত্যেক সচেতন মানুষ এক একটি প্রজ্জ্বলিত আলোক শিখার মত। এ আয়োজনে তারই প্রকাশ ঘটেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews