1. admin@thedailypadma.com : admin :
রুশ সাম্রাজ্যে ফিরে যাওয়ার কোনো ইচ্ছে মস্কোর নেই - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

রুশ সাম্রাজ্যে ফিরে যাওয়ার কোনো ইচ্ছে মস্কোর নেই

  • Update Time : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৮ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবার রুশ সাম্রাজ্যের সীমানায় ফিরে যেতে এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের সবগুলো প্রজাতন্ত্রকে আবার একীভূত করতে চান বলে পশ্চিমা দেশগুলো যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছে মস্কো। প্রেসিডেন্ট পুতিন মস্কোয় আজারবাইজানের প্রেসিডেন্ট এলহাম আলিয়েভের সাথে এক বৈঠকে ওই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

তিনি বলেছেন, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত স্বাধীন রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি মস্কোর পূর্ণ সমর্থন রয়েছে এবং রুশ সাম্রাজ্যে ফিরে যাওয়ার কোনো ইচ্ছে মস্কোর নেই।

সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পর পশ্চিমা দেশগুলো ওই অভিযোগ করেছিল।

ইউক্রেন সীমান্তে রাশিয়া বিপুল সংখ্যক সেনা মোতায়েন করলে প্রায় দু’মাস আগে থেকে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো একথা প্রচার করতে থাকে যে, রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে চায়। কিন্তু রাশিয়া ওই অভিযোগ অস্বীকার করে এসেছে।

এদিকে পশ্চিমা দেশগুলো যখন আশা করেছিল রাশিয়া পূর্ণশক্তি নিয়ে ইউক্রেনে ঝাঁপিয়ে পড়বে তখন প্রেসিডেন্ট পুতিনের এমন কৌশলী আচরণে হতভম্ভ হয়ে পড়ে পুরো পাশ্চাত্য। ইউক্রেনে হামলা না করেই তার দু’টি প্রজাতন্ত্রকে দেশটি থেকে বিচ্ছিন্ন করে ফেলার এই ঘটনা স্বাভাবিকভাবে নিতে পারছে না ইউক্রেন ও তার পশ্চিমা সমর্থকরা। এ কারণে তারা দাবি করছে, প্রেসিডেন্ট পুতিন রুশ সাম্রাজ্যে ফিরে যেতে চান।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সি রুজনিকভ মঙ্গলবার এক বিবৃতিতে দাবি করেন, তার দেশের দু’টি প্রজাতন্ত্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে প্রসিডেন্ট পুতিন সোভিয়েত ইউনিয়নকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আরেক ধাপ অগ্রসর হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews