1. admin@thedailypadma.com : admin :
ইউক্রেনের বিরুদ্ধে ‘ফাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছেন রুশ পুতিন দাবী ব্রিটিশ সংবাদ মাধ্যমের - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভোটের ফলাফল রাতের মধ্যে: ইসি এই নির্বাচনের মাধ্যমে শুধু জনপ্রতিনিধি নির্বাচন করছি না, সিদ্ধান্ত নিচ্ছি, বাংলাদেশ কোন পথে এগোবে ২৯৯ আসনে পৌঁছেছে ব‍্যালট পেপার: ইসি সচিব ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন, জানাল ইসি কোনো ধরনের পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না জামায়াত দেশের শাসনভার গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন তারেক রহমান মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান নিউইয়র্ক সিটিতে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় ১৮ জনের মৃত্যু ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে অংশ নিতে আর বাধা থাকল না শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণার সময়

ইউক্রেনের বিরুদ্ধে ‘ফাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছেন রুশ পুতিন দাবী ব্রিটিশ সংবাদ মাধ্যমের

  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৩ Time View

মাদার অব এল বম্বস রয়েছে আমেরিকার কাছে। ২০১৭-তে ইসলামিক স্টেটের বিরুদ্ধে এই বোমা ব্যবহার করেছিল আমেরিকা। ওই বোমার অভিঘাতে কত মানুষের মৃত্যু হয়েছিল তা অবশ্য প্রকাশ্যে আনেনি আমেরিকা।

সামরিক অভিযান, সাইবার হামলার পর এবার কি তা হলে ইউক্রেনের বিরুদ্ধে ‘ফাদার অব অল বম্বস’ ব্যবহারের ছক কষছে রাশিয়া? এক ব্রিটিশ সংবাদমাধ্যমে এমনই দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে ‘ফাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

‘ফাদার অব অল বম্বস’ বা এফওএবি কী?

এটি বিশাল শক্তিশালী ৪৪ টনের টিএনটি বোমা। যা অভিঘাতের পরিসর হতে পারে ৩০০ কিলোমিটার অঞ্চল জুড়ে। এটি অতি শক্তিধর একটি থার্মোব্যারিক বোমা।

বিমান থেকে এই এফওএবি বোমা ফেলা হয় হামলাস্থলে। মাঝ আকাশেই এটিকে ডিটোনেট করা হয়। এই বোমা ফাটার পর যে শকওয়েভ এবং তাপমাত্রার সৃষ্টি হয় তার অভিঘাত এতটাই বেশি যে ক্ষতির পরিমাণ কল্পনাও করা যায় না। ২০০৭-এ এই বোমা তৈরি করে রাশিয়া। আমেরিকার ‘মাদার অব অল বম্বস’ বা এমওএবি-র থেকে চার গুণ শক্তিশালী এফওএবি।

মাদার অব এল বম্বস রয়েছে আমেরিকার কাছে। ২০১৭-তে ইসলামিক স্টেটের বিরুদ্ধে এই বোমা ব্যবহার করেছিল আমেরিকা। সেই বোমার অভিঘাতে কত মানুষের মৃত্যু হয়েছিল তা অবশ্য প্রকাশ্যে আনেনি আমেরিকা।

চীনের হাতেও রয়েছে মাদার অব অল বম্বস। আমেরিকাকে টেক্কা দিতেই এই বোমা তৈরি করেছে চীন। ২০১৯-এ সেই বোমার পরীক্ষাও করে তারা।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews