1. admin@thedailypadma.com : admin :
রাশিয়ার প্রধান টার্গেট আমি ও তার পরিবার, লড়ছি একাই,:ইউক্রেন প্রেসিডেন্ট - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবরোধ বৈশ্বিক বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে: ক্রেমলিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি চীনা তেলবাহীর ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম টাঙ্গাইল পোছেঁছেন প্রধানমন্ত্রী হরমুজ অবরোধে তেলের দাম আরও বাড়ল চারুকলা থেকে নববর্ষের ‘বৈশাখী শোভাযাত্রা’ শুরু পহেলা বৈশাখ: প্রাণের উৎসবে বর্ষবরণ আজ আজকের নামাজের সময়সূচি: ১৪ এপ্রিল ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা ইরানের উপসাগরীয় অঞ্চলের সব বন্দর অবরুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র হ্যাপি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সফল টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারি সম্পন্ন

রাশিয়ার প্রধান টার্গেট আমি ও তার পরিবার, লড়ছি একাই,:ইউক্রেন প্রেসিডেন্ট

  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৬ Time View
ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন,  রাশিয়ার প্রধান টার্গেট আমি ও তার পরিবার। এক ভিডি বার্তায় ইউক্রেন প্রেসিডেন্ট এ দাবি করেন।
তিনি বলেন,  রুশ বাহিনী তাকে সরিয়ে ইউক্রেনকে রাজনৈতিকভাবে ধ্বংস করতে চায়। খবর বিবিসি ও এনডিটিভির।
রাশিয়ার হামলার পর বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, আমি ইউক্রেনেই আছি, যদিও রাশিয়ার প্রধান টার্গেট আমি।

রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে একাই লড়ছেন বলে জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো দূরে দাঁড়িয়ে পরিস্থিতি দেখছে। খবর বিবিসির।

লড়ছি একাই, বিশ্বশক্তিগুলো দূরে দাঁড়িয়ে পরিস্থিতি দেখছে:

যুদ্ধ বন্ধ করার জন্য একটি ভিডিও বার্তায় রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

ওই ভিডিওতে তিনি বলেন, ‘কীভাবে বৈরিতার অবসান ঘটানো যায় এবং যুুদ্ধ বন্ধ করা যায়, এ নিয়ে আগে বা পরে আমাদের সঙ্গে আলোচনায় বসতে হবে রাশিয়াকে।’

তিনি বলেন, ‘যত তাড়াতাড়ি এই আলোচনা শুরু হবে, রাশিয়ার ক্ষয়ক্ষতি ততো কম হবে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘যতক্ষণ পর্যন্ত হামলা বন্ধ না হবে, আমরা আমাদের দেশ রক্ষায় লড়াই করে যাবো।’

গত রাতেই (বৃহস্পতিবার) তিনি রাজধানী কিয়েভে যুদ্ধ তীব্রতর হওয়ার আশঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন, রাজধানী ছেড়ে যেতে তার কোন ইচ্ছা নেই, যদিও তিনি জানেন, তিনিই রাশিয়ার এক নম্বর লক্ষ্য।

রাশিয়ার হামলা বন্ধে পশ্চিমা দেশগুলোর প্রতি সহায়তার জন্য অনুরোধ জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আজ সকালে আমাদের একাই দেশ রক্ষায় যুদ্ধ করতে হচ্ছে। গতকালও বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো দূরে দাঁড়িয়ে পরিস্থিতি দেখেছে।’

তিনি বলেন, ‘গতকালের নিষেধাজ্ঞায় রাশিয়ার কি কিছু হয়েছে? (এখানে যা ঘটছে, তাতে) আমরা দেখতে পাচ্ছি, রাশিয়াকে ঠেকাতে এসব যথেষ্ট নয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews