1. admin@thedailypadma.com : admin :
ইইউ এর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ফলে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের অর্ধেকের বেশি রিজার্ভ জব্দ হবে - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

ইইউ এর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ফলে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের অর্ধেকের বেশি রিজার্ভ জব্দ হবে

  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৭ Time View

ইউক্রেনের ওপর রুশ আগ্রাসনের জবাবে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর ফলে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের অর্ধেকের বেশি রিজার্ভ জব্দ হবে বলে জানিয়েছেন সংস্থাটির শীর্ষ কূটনৈতিক জোসেপ বোরেল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

জোসেপ বোরেল জানান, ইইউ’র ২৭ সদস্য রাষ্ট্রে তিনি রাজনৈতিক সমর্থন প্রদান করবেন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ’র প্রেসিডেন্ট ভন ডার লিয়েন এক সংবাদ সম্মেলনে বলেন, আরোপিত নিষেধাজ্ঞা অনুযায়ী রাশিয়ার গুরুত্বপূর্ণ ব্যাংকগুলো সুইফট সিস্টেম থেকে বের হয়ে যাবে।

বেলারুশের ওপরও নিষেধাজ্ঞা আরোপে কাজ হচ্ছে জানিয়ে বোরেল বলেন, ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনে সহায়তা করছে বেলারুশ। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, রুশ আগ্রাসন প্রতিরোধের লক্ষ্যে ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইতোমধ্যে অস্ত্র পাঠানোর প্রক্রিয়া শুরু করছে তারা। সংস্থাটি গঠনের পর এই প্রথম এমন কোনো পদক্ষেপ নেয়া হলো।

এক বিবৃতিতে ইইউ’র প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এই ঘটনাকে ‘জলাবদ্ধ মুহূর্ত’ আখ্যা দিয়ে তিনি বলেন, রাশিয়া ও বেলারুশের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এমনকি ইউরোপের আকাশসীমা ব্যবহারেও দেয়া হবে নিষেধাজ্ঞা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews