1. admin@thedailypadma.com : admin :
রাশিয়ার মিত্র বেলারুশে দূতাবাস বন্ধের ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অস্ত্রোপচার সম্পন্ন; নেয়া হবে এভারকেয়ারে হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে: ডিএমপি কমিশনার কোমায় চলে গেছেন গুলিবিদ্ধ ওসমান হাদি হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ দশমিক ১২ বিলিয়ন ডলারে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে গুলি করেছে দুর্বৃত্তরা বাজারে বোতলজাত ভোজ্যতেলের দাম বেড়েছে পাঁচ দিন আগে, বাড়তি পেঁয়াজের দামও; ডিম-সবজিতে স্বস্তি ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা আসিফ মাহমুদের

রাশিয়ার মিত্র বেলারুশে দূতাবাস বন্ধের ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র

  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪৯ Time View

রাশিয়ার মিত্র বেলারুশে দূতাবাস বন্ধের ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন এক বিবৃতিতে এই ঘোষণা দেন।

একইসাথে রাশিয়ায় মার্কিন দূতাবাসে ‘অপরিহার্য নয়’ এমন কর্মকর্তাদের মস্কো ছাড়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর উসকানিহীন ও অন্যায় আক্রমণের ফলে নিরাপত্তার সংকট থেকেই আমরা এই পদক্ষেপ নিয়েছি।’

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার বেলারুশ তাতে অংশ নেয়নি। তবে বেলারুশের প্রেসিডেন্ট জানিয়েছেন, হামলায় অংশ নেয়ার জন্য তার দেশের সৈন্যরাও প্রস্তুত রয়েছে।

এর আগে বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের সহায়তায় রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে পূর্ণমাত্রায় অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।

পরে বৃহস্পতিবার ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সূত্র : আলজাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews