1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাহসী সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ১৬ নভেম্বর ২০২৬ ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী

ইউক্রেনের দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ বোমা হামলা ‘যুদ্ধাপরাধ’: জেলেনস্কি

  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৩০২ Time View

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ বোমা হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে বর্ণনা করেছেন।

ওই হামলায় কয়েক ডজন বেসামরিক লোক নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি। মঙ্গলবার বিবিসি এ খবর জানায়।

জেলেনস্কি বলেন, সোমবার ওই হামলায় যে ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকজনকে লক্ষ্যে পরিণত করা হয়েছিল, প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় তা উঠে এসেছে।

মানবাধিকার গ্রুপগুলোও বলছে, রুশ আগ্রাসনের মধ্যে হয়তো যুদ্ধাপরাধ সংগঠিত হচ্ছে। এসব অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তদন্ত শুরু করতে পারে।

সোমবার আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান বলেন, ইউক্রেনে মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ সংগঠনের বিষয়টিতে বিশ্বাস করার ‘যুক্তিযুক্ত কারণ’ রয়েছে।

আগ্রাসন চালানোর কয়েক দিন পার হয়ে গেলেও রুশ বাহিনী নানা দিক থেকে এখনও ইউক্রেনের শহরগুলোতে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিশেষ করে, রাজধানী কিয়েভ ও খারকিভে দুই পক্ষের মধ্যে চলছে ব্যাপক লড়াই। ইউক্রেনের বাহিনী শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে।

এরইমধ্যে ইউক্রেনে সেনার সংখ্যা বাড়িয়েছে রাশিয়া। ৪০ মাইল দীর্ঘ একটি পদাতিক বাহিনী এগিয়ে যাচ্ছে কিয়েভ অভিমুখে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews