1. admin@thedailypadma.com : admin :
ইউক্রেনে চলমান রুশ আগ্রাসন বন্ধে তিনটি শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫ প্রকাশ ১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন : তারেক রহমান তিন উপদেষ্টার পদত্যাগ দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম নির্বাচন সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস হাদিকে বহনকারী বিমানটি বিমানবন্দর ছেড়ে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি হাদির বিদেশে চিকিৎসায় যত অর্থ প্রয়োজন, তা অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া হবে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মিজাফ বিজয় উৎসব-২০২৫ এ গুণীজন সম্মাননা পেলেন আরিফুজ্জামান অপু ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী: জুলকারনাইন সায়ের হাদির ওপর হামলার প্রভাব নির্বাচনে পড়বে না এবং কোনো শঙ্কা নেই, একটি বিচ্ছিন্ন ঘটনা: সিইসি

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসন বন্ধে তিনটি শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন

  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ১৮৭ Time View

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসন বন্ধে আর যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে ক্রিমিয়ার ওপর রুশ কর্তৃপক্ষের সার্বভৌমত্বের স্বীকৃতিসহ তিনটি শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ান সংবাদমাধ্যম আরটির এক খবরে বলা হয়, সোমবার ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে এক ফোনালাপে পুতিন নিজের পক্ষ থেকে এ সকল শর্ত তুলে ধরেন।

ক্রেম্লিন থেকে প্রকাশিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জান যায়, পুতিন বলেন, ‘রাশিয়ার কিছু নিরাপত্তা স্বার্থ রয়েছে। সেগুলো হলো, ক্রিমিয়ায় রাশিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতি প্রদান, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসিবাদের প্রভাবমুক্ত করা এবং পশ্চিমাপ্রীতি কাটিয়ে দেশটির নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করা। যদি রাশিয়ার বৈধ নিরাপত্তা–সংশ্লিষ্ট এই স্বার্থগুলো শর্তহীনভাবে মেনে নেয়া হয়, তাহলেই ইউক্রেন পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান সম্ভব।’

এদিকে ফরাসি প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, পুতিনের সঙ্গে ফোনালাপে মাখোঁও তিনটি দাবির কথা তুলে ধরেন। তার দাবিগুলো ছিলো, ইউক্রেনের বেসামরিক লোকজন ও আবাসিক এলাকায় সব ধরনের হামলা বন্ধ করা, বেসামরিক অবকাঠামোগুলো রক্ষা করা এবং দেশটির গুরুত্বপূর্ণ যোগাযোগ পথগুলোও নিরাপদ করা।

আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি সম্মান দেখিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে পুতিনের সামনে তিনি ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবিও তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews