1. admin@thedailypadma.com : admin :
কিয়েভের লক্ষ্যবস্তুতে হামলা হবে, নাগরিকরা সরে যান : মস্কোর হুমকি - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ

কিয়েভের লক্ষ্যবস্তুতে হামলা হবে, নাগরিকরা সরে যান : মস্কোর হুমকি

  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ২৫৮ Time View

খারকিভে ধ্বংসাত্মক হামলার পর রাশিয়া এবার ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় হামলার ব্যাপারে সাবধান করে দিল বাসিন্দাদের। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রাজধানীর বাসিন্দাদের সতর্ক করে দিয়ে মঙ্গলবার বলেছে, তারা কিয়েভের লক্ষ্যবস্তুতে আঘাত করার প্রস্তুতি নিচ্ছে।

কিয়েভ প্রযুক্তি কেন্দ্রে হামলার পরিকল্পনার কথা জানিয়ে রুশ কর্তৃপক্ষ এর আশপাশের বাসিন্দাদের চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।

রাশিয়ার সেনা, ট্যাংক ও সাঁজোয়া যানের এক বিশাল বহর কিয়েভ শহরের দিকে অগ্রসর হওয়ার প্রেক্ষাপটে মস্কোর এ হুঁশিয়ারি এলো।

মঙ্গলবার বিকেলে জারি করা এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা বলেন, তাদের বাহিনী ‘ইউক্রেনীয় নিরাপত্তা পরিষেবার প্রযুক্তিগত কেন্দ্র’ এবং কিয়েভের ‘মনোযুদ্ধ কেন্দ্রে’র ওপর নিখুঁত লক্ষ্যের হামলা শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা জাতীয়তাবাদীদের দ্বারা রাশিয়ার বিরুদ্ধে উসকানি সৃষ্টিতে ব্যবহৃত ইউক্রেনীয় এবং সেই সঙ্গে রিলে স্টেশনের কাছাকাছি বসবাসকারী কিয়েভের বাসিন্দাদের বাড়ি ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। ’

রুশ কর্মকর্তারা দাবি করেছেন, রাশিয়ার বিরুদ্ধে তথ্য হামলা ঠেকাতে এই হামলা চালানো হচ্ছে।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews