1. admin@thedailypadma.com : admin :
ইউরোপের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্রে আগুন; স্কুল ও আবাসিক ভবনেও হামলা - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫ প্রকাশ ১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন : তারেক রহমান তিন উপদেষ্টার পদত্যাগ দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম নির্বাচন সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস হাদিকে বহনকারী বিমানটি বিমানবন্দর ছেড়ে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি হাদির বিদেশে চিকিৎসায় যত অর্থ প্রয়োজন, তা অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া হবে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মিজাফ বিজয় উৎসব-২০২৫ এ গুণীজন সম্মাননা পেলেন আরিফুজ্জামান অপু ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী: জুলকারনাইন সায়ের হাদির ওপর হামলার প্রভাব নির্বাচনে পড়বে না এবং কোনো শঙ্কা নেই, একটি বিচ্ছিন্ন ঘটনা: সিইসি

ইউরোপের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্রে আগুন; স্কুল ও আবাসিক ভবনেও হামলা

  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ২০৮ Time View

ইউক্রেনের জাপোরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্রে রুশ বাহিনীর হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরের দিকে ইউরোপের সর্ববৃহৎ এই বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগে।

পার্শ্ববর্তী শহর এনারগোদারের মেয়র দিমিত্রো অরলভের বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে রুশ সেনাদের একটি বিশাল দল নিকটবর্তী জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছিলো। এ সময় শহরের বিভিন্ন স্থান থেকে বিস্ফোরণের শব্দও পাওয়া যায়।

টেলিভিশনের এক সাক্ষাৎকারে অরলভ জানিয়েছেন, ইউরোপের বৃহত্তম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভবন এবং অন্যান্য ইউনিটগুলোতে ক্রমাগত শত্রুর গোলার কারণে আগুন লেগে যায়। এই ঘটনায় বৈশ্বিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এদিকে দিমিত্রো অরলভ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছে, স্থানীয় বাহিনী এবং রুশ সেনাদের মধ্যে ব্যাপক লড়াই হয়েছে। দুই পক্ষের লড়াইয়ের ভেতর হতাহতের ঘটনাও ঘটেছে।

এর আগে ইউক্রেনের কর্তৃপক্ষের পক্ষে থেকে জানানো হয়েছিলো, রাশিয়া বিদ্যুৎ কেন্দ্রটি দখলে জোর চেষ্টা চালিয়েছে। এজন্য রুশ সেনারা নিজেদের ট্যাঙ্ক বাহিনী নিয়ে শহরে প্রবেশ করেছে।

ইউক্রেনের উত্তরাঞ্চলের চেরনিহিভ শহরে রুশ বাহিনীর হামলায় ৩৩ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ১৮ জন।

স্কুল আর বহুতল আবাসিক ভবনে হামলা চালায় রুশ বাহিনী

ফরাসি বার্তাসংস্থা এজেন্সি ফ্রান্স প্রেসের (এএফপি) শুক্রবারের এক প্রতিবেদনে জানা যায়, ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ১২০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত চেরনিহিভ শহরে স্কুল আর বহুতল আবাসিক ভবনে হামলা চালায় রুশ বাহিনী।

চেরহিনিভ শহরের ডেপুটি মেয়র রেজিনা গুসাক জানান, শহরে রুশ বাহিনী বোমা হামলা শুরু করেছে। রুশ হামলাতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।

এদিকে চেরনিহিভের গর্ভনর ব্যাচেস্লাভ চাউস জানিয়েছেন, ‘চেরনিহিভের স্টারায়া পদুসিকভা এলাকায় দু’টি স্কুলে এবং কিছু আবাসিক ভবনে হামলা চালিয়েছে রুশ যুদ্ধবিমান। হামলার পর উদ্ধারকারীরা সেখানে কাজ করছে।’

এছাড়াও ইউক্রেনের জরুরি বিষয়ক দপ্তর থেকে প্রকাশিত বেশ কিছু ছবিতেও রুশ হামলার চিত্র দেখা যায়। রুশ হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ ভবনের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে আছে চারদিকে। উদ্ধারকারীরা স্ট্রেচারে করে মৃতদেহ বয়ে নিয়ে যাচ্ছে, এমন চিত্রও দেখা যায় ছবিগুলোতে।

এক সপ্তাহের উপর চলমান রুশ আগ্রাস্নের ভেতর উতোমধ্যেই দেশ ছেড়ে পালিয়েছেন প্রায় ১০ লাখ ইউক্রেনীয় নাগরিক। প্রথমে শুধু সামরিক স্থাপনাতে হামলা চালালেও রুশ বাহিনীর ক্রমাগত হামলার পরিধি এখন স্কুল, আবাসিক ভবন এবং হাসপাতালেও ছড়িয়ে পড়েছে।

এদিকে চলমান আগ্রাসনের প্রথম দিনই চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের দখল নিয়েছিলো রুশ বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews