1. admin@thedailypadma.com : admin :
কালিয়াকৈরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণ চেষ্টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ডিসেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৭০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫ প্রকাশ ১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন : তারেক রহমান তিন উপদেষ্টার পদত্যাগ দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম নির্বাচন সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস হাদিকে বহনকারী বিমানটি বিমানবন্দর ছেড়ে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি হাদির বিদেশে চিকিৎসায় যত অর্থ প্রয়োজন, তা অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া হবে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মিজাফ বিজয় উৎসব-২০২৫ এ গুণীজন সম্মাননা পেলেন আরিফুজ্জামান অপু ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী: জুলকারনাইন সায়ের

কালিয়াকৈরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণ চেষ্টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট

  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ২০৩ Time View

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ডিভাইন ফেব্রিকস লিমিটেড নামে একটি পোশাক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা কাজ করছেন।

ফায়ার সার্ভিস ও কারখানা সূত্রে জানা গেছে, কালিয়াকৈর ডিভাইন ফেব্রিকস লিমিটেড কারখানার একটি এক সেকশনে কিছু শ্রমিক কাজ করলেও বেশির ভাগ সেকশনে ছুটি ছিল।

এসব শ্রমিক দুপুরের বিরতির পর আবার কাজে যোগ দেন। হঠাৎ সাড়ে ৪টার দিকে কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তে পুরো কারখানায় আগুন আতঙ্ক ছড়িয়ে পড়লে শ্রমিকরা দৌড়ে কারখানা থেকে বের হয়ে আসেন। খবর পেয়ে কালিয়াকৈর, কাশিমপুর ও গাজীপুরের দমকল বাহিনীর ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত (বিকেল ৫টা) কারখানায় আগুন জ্বলছিল।

কালিয়াকৈর দমকল বাহিনীর ওয়্যারহাউজ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত জানা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews