1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
কিংবদন্তি শেন ওয়ার্নও চলে গেলেন না ফেরার দেশে - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন আজকের নামাজের সময়সূচি : ৮ অক্টোবর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

কিংবদন্তি শেন ওয়ার্নও চলে গেলেন না ফেরার দেশে

  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৩৩৪ Time View

রডনি মার্শের মৃত্যুর শোক এখনো কাটিয়ে ওঠেনি অস্ট্রেলিয়ান ক্রিকেট। এরই মধ্যে অস্ট্রেলিয়া জানতে পারল, আরেক কিংবদন্তি শেন ওয়ার্নও চলে গেলেন না ফেরার দেশে।

আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা খেলোয়াড় শেন ওয়ার্ন।

আজ ওয়ার্নের ম্যানেজমেন্ট এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। সেখানে বলা হয়েছে, ‘শেনকে তার ঘরে অচেতন অবস্থায় পাওয়া গেছে। এরপর মেডিক্যাল দলের আপ্রাণ চেষ্টার পরেও তাকে আর ফেরানো যায়নি।’

ওই বিবৃতিতে তারা লেখে, নিজের ভিলাতে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ওয়ার্নকে। চিকিৎসকদের সব রকম চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। পরিবার এই সময়ে গোপনীয়তা রক্ষা করার জন্য অনুরোধ করছে। এর বেশ কিছু এখনই জানানো হয়নি।

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে অস্ট্রেলিয়ার আর এক সাবেক ক্রিকেটার রডনি মার্শের মৃত্যুতে টুইট করেছিলেন ওয়ার্ন। তিনি বৃহস্পতিবার ৭৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

সেই শোকবার্তায় ওয়ার্ন লিখেছিলেন, রড মার্শ সাবেক হওয়ার খবর শুনে খুব খারাপ লাগছে। উনি ক্রিকেটের কিংবদন্তি ছিলেন। বহু তরুণ ক্রিকেটারের অনুপ্রেরণা ছিলেন। রড ক্রিকেটের যত্ন করতেন। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেটারদের অনেক কিছু দিয়েছেন।

সম্প্রতি থাইল্যান্ডে নিজের বাংলোয় গিয়ে থাকছিলেন তিনি। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন ওয়ার্ন। ওয়ার্নের জন্ম ১৯৬৯ সালে। টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার মুরলিধরনের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট টেকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews