1. admin@thedailypadma.com : admin :
লক্ষ্য অর্জনে দেরি হলেই রাশিয়ার চাহিদার তালিকা বাড়তে থাকবে: ম্যাক্রনকে পুতিন - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

লক্ষ্য অর্জনে দেরি হলেই রাশিয়ার চাহিদার তালিকা বাড়তে থাকবে: ম্যাক্রনকে পুতিন

  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৩২৭ Time View

ইউক্রেন-রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনা হচ্ছে আজ। এরই মধ্যে ইউক্রেন ইস্যুতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার এ দু’নেতার মধ্যে কথা হয়। এরপরই পুতিনের দফতর থেকে এক বিবৃতি দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ক্রেমলিনের লক্ষ্য হল ইউক্রেনের নিরস্ত্রীকরণ এবং নিরপেক্ষতা। যত দ্রুত তারা এটি মেনে নেবে ততই তাদের পক্ষে ভাল। দেরি হলেই রাশিয়ার চাহিদার তালিকা বাড়তে থাকবে। আর যে কোন মূল্যে রাশিয়া তার সামরিক লক্ষ্য অর্জন করেই ছাড়বে।

কিয়েভের সঙ্গে আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, ওই আলোচনার সময় ইউক্রেনের প্রতিনিধিদের রাশিয়ার শর্তাবলীর বিস্তারিত রূপরেখা দেয়া হয়েছে। কিন্তু আবার আলোচনায় বসার মানে তাদের কাছে ‘সময় নষ্ট’। তা করলে ক্রেমলিনের উপর শর্তের তালিকা দীর্ঘ হবে।

ওই বিবৃতিতে দাবি করা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ অভিযান’ ‘পরিকল্পনা অনুযায়ী’ চলছে। রুশ বাহিনী বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।

ক্রেমলিনের দাবি, তাদের এই ‘বিশেষ অভিযান’ ইউক্রেন দখলের উদ্দেশ্যে নয়। প্রতিবেশীর সামরিক ক্ষমতা ধ্বংস করার জন্য, যা দখলে রেখেছে সে দেশের জাতীয়তাবাদী শক্তি। সূত্র- আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews