1. admin@thedailypadma.com : admin :
ইউক্রেন ছাড়ার অভিযোগ প্রত্যাখ্যান জেলেনস্কির - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভোট বেশি পড়লে বিএনপি, কম পড়লে জামায়াত সুফল পাবে: বিআইডিডি ভোটের ফলাফল রাতের মধ্যে: ইসি এই নির্বাচনের মাধ্যমে শুধু জনপ্রতিনিধি নির্বাচন করছি না, সিদ্ধান্ত নিচ্ছি, বাংলাদেশ কোন পথে এগোবে ২৯৯ আসনে পৌঁছেছে ব‍্যালট পেপার: ইসি সচিব ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন, জানাল ইসি কোনো ধরনের পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না জামায়াত দেশের শাসনভার গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন তারেক রহমান মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান নিউইয়র্ক সিটিতে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় ১৮ জনের মৃত্যু ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে অংশ নিতে আর বাধা থাকল না

ইউক্রেন ছাড়ার অভিযোগ প্রত্যাখ্যান জেলেনস্কির

  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ২২৩ Time View

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি দেশ ছেড়ে পালাননি, রাজধানী কিয়েভেই অবস্থান করছেন।

শুক্রবার ইনস্টাগ্রামে প্রকাশিত নিজের অফিসে ধারণ করা এক ভিডিও বার্তায় এই কথা বলেন তিনি।

জেলেনস্কি বলেন, ‘দুই দিন পরপরই খবর আসে আমি না কি আমার অফিস ছেড়ে, কিয়েভ ছেড়ে, ইউক্রেন ছেড়ে পালিয়ে গিয়েছি। আপনারা দেখছেন আমি আমার জায়গাতেই আছি। আন্দ্রে বরিসোভিচ ইয়েরমাক (প্রেসিডেন্ট দফতরের প্রধান) এখানে আছেন। কেউই কোথাও পালাননি। এখানে আমরা কাজ করছি।’

গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সূত্র : সিএনএন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews