1. admin@thedailypadma.com : admin :
যুদ্ধবিরতি মানছে না রুশ সৈন্যরা, অনবরত গোলাবর্ষণ চলছে - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাযজ্ঞ বন্ধ হয়ে গেছে, আশ্বাস পেয়েছেন ট্রাম্প ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ইরান ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কের ওপর পড়বে না প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করতে চলেছে যুক্তরাষ্ট্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ১৪ জানুয়ারি ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৫ জানুয়ারি ২০২৬ সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস আপাতত ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার

যুদ্ধবিরতি মানছে না রুশ সৈন্যরা, অনবরত গোলাবর্ষণ চলছে

  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ২১১ Time View

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোলে যুদ্ধবিরতির ঘোষণা করা হলেও রাশিয়া তা মানছে না বলে অভিযোগ করছে ইউক্রেন।

ওই শহরের ওপর গোলাবর্ষণ এখনো চলছে।

মারিউপোলের ডেপুটি মেয়র সেরহাই অরলভ বিবিসিকে বলেছেন, ‘রুশরা আমাদের ওপর এখনো বোমা ফেলছে। এখনো তারা আমাদের ওপর গোলাবর্ষণ করে চলেছে।’

লোকজনকে সরিয়ে নেওয়ার পথ বরাবর ‘অস্থায়ী যুদ্ধবিরতি’ নিশ্চিত করতে রাশিয়ান পক্ষের সাথে আলোচনা চলছে বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন। মেয়র সেরহি ওরলভ বিবিসিকে বলেছেন, ‘রাশিয়ানরা আমাদের লক্ষ্য করে বোমা বর্ষণ এবং গোলাবারুদ নিক্ষেপ অব্যাহত রেখেছে। এটি একেবারে পাগলামি।’

‘মারিউপোলে কোনো যুদ্ধবিরতি নেই, শরণার্থী যাতায়াতের পথেও কোনো যুদ্ধবিরতি নেই। আমাদের বেসামরিক মানুষ শহর ছাড়তে চায়, কিন্তু তারা গোলাবর্ষণের হাত থেকে বাঁচতে পারছে না।’

মারিউপোল থেকে মানুষদের সরিয়ে নেয়ার কাজ স্থগিত
মারিউপোলের পৌর কর্তৃপক্ষ বলছে, ওই শহর থেকে বেসামরিক মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে।

তারা বলছে, যুদ্ধবিরতির ঘোষণা করা হলেও রুশ পক্ষ তা পালন করছে না।

বাসিন্দাদের বলা হয়েছে শহরের মধ্যে ছড়িয়ে পড়তে, এবং নিরাপদ আশ্রয় খুঁজে নিতে।

কিছুক্ষণ আগে ডেপুটি মেয়র বিবিসিকে জানিয়েছেন, মারিউপোলের ওপর এখনো রুশ গোলাবর্ষণ চলছে।

বেসামরিক লোকজনকে যে পথ দিয়ে নিয়ে যাওয়া হবে তার শেষভাগে এখনো লড়াই চলছে বলেও খবর পাওয়া যাচ্ছে।

রুশ জঙ্গি হেলিকপ্টার ধ্বংসের দাবি ইউক্রেনের
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে যে তারা রাশিয়ার একটি জঙ্গি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। তবে কোথায়, কবে এই ঘটনা ঘটেছে সে সম্পর্কে প্রতিরক্ষা মন্ত্রণালয় বিস্তারিত প্রকাশ করেনি। রাশিয়ার পক্ষ থেকেও এ ব্যাপারে তথ্য জানা সম্ভব হয়নি।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews