1. admin@thedailypadma.com : admin :
আন্তর্জাতিক সমস্ত রুটে বিমানের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাশিয়া - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক সমস্ত রুটে বিমানের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাশিয়া

  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩৫১ Time View

আন্তর্জাতিক সমস্ত রুটে বিমানের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারোফ্লোট। আগামী ৮ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে আভ্যন্তরীণ রুটে এবং প্রতিবেশী বেলারুশে ফ্লাইট অপরিবর্তিত থাকবে। এছাড়া রাশিয়া যেসব দেশের ওপর নিষেধাজ্ঞা দেয়নি সেসব দেশের বিমানের ফ্লাইট রাশিয়ায় যেতে পারবে।

এর আগে রাশিয়ার বেসামরিক বিমান পরিবহন সংস্থা রোজাভিস্তাসিয়া আন্তর্জাতিক রুটে লিজ নেয়া বিমান চলাচল বন্ধ করার সুপারিশ করে। রাশিয়ার মোট বিমানের অর্ধেকের বেশি লিজ নেয়া বিমান।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর প্রতিবাদে আমেরিকাসহ পশ্চিমা প্রায় সব দেশ নিজেদের আকাশসীমায় রাশিয়ার বিমান চালাচল নিষিদ্ধ ঘোষণা করে। এর ফলে রুশ বিমানের গন্তব্য মারাত্মকভাবে সীমাবদ্ধ হয়ে পড়েছে। অন্যান্য রুটে চলাচলও কঠিন হয়ে পড়ে।

পাল্টা ব্যবস্থা হিসেবে ২৭টি দেশের জন্য রাশিয়াও তার আকাশসীমা নিষিদ্ধ করেছে। রাশিয়ার বিমান শিল্পের বিরুদ্ধেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এসেছে। এ কারণে অ্যারোফ্লোট এবং রাশিয়ার অন্যান্য বিমান সংস্থা স্বাভাবিকভাবে পরিচালনা খুবই কঠিন হয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews