1. admin@thedailypadma.com : admin :
পুতিনের সঙ্গে টানা তিন ঘণ্টার বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, বাইডেনকে ফোন জেলেনস্কির - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ জুলাই ২০২৬ ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

পুতিনের সঙ্গে টানা তিন ঘণ্টার বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, বাইডেনকে ফোন জেলেনস্কির

  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ২৪৪ Time View

ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক সামরিক অভিযান গড়িয়েছে একাদশ দিনে। রুশ সামরিক বাহিনীর ব্যাপক হামলার মুখে অনেকটাই বিপর্যস্ত পূর্ব ইউরোপের এই দেশটি। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে নিরাপত্তা ও আর্থিক সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার (৫ মার্চ) প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনলাপে এই সহায়তা চান ইউক্রেনের প্রেসিডেন্ট। অন্যদিকে সংকট নিরসনে মস্কো সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টানা তিন ঘণ্টার বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। পরে বেনেটের সঙ্গেও ফোনালাপ করেন জেলেনস্কি। রোববার (৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপের বিষয়টি শনিবার নিজেই জানান ভলোদিমির জেলেনস্কি। টুইটারে দেওয়া এক বার্তায় তিনি জানান, ‘ক্রমাগত সংলাপের অংশ হিসেবে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে আবারও কথা বলেছি। সংলাপের এজেন্ডায় নিরাপত্তা, ইউক্রেনের জন্য আর্থিক সহায়তা এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।’

বাইডেন-জেলেনস্কির ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউসও। তারা জানিয়েছে, উভয় নেতা শনিবার প্রায় ৩০ মিনিট ফোনে কথা বলেন।

আলজাজিরা বলছে, ইউক্রেনে রাশিয়ার চলমান সংকট নিরসনে শনিবার মস্কো সফরে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এসময় রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিনে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৩ ঘণ্টার দীর্ঘ বৈঠক করেন তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন, বৈঠকে উভয় নেতা ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

বৈঠকের পর জার্মানির রাজধানী বার্লিনের উদ্দেশে রওয়ানা হন নাফতালি বেনেট। সেখানে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র দেশ হওয়া সত্ত্বেও রাশিয়ার সঙ্গে বেশ ভালো সম্পর্ক বজায় রেখে চলেছে ইসরায়েল। এর আগে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট জেলেনস্কির অনুরোধে মধ্যস্ততার প্রস্তাব দিয়েছিল ইহুদি এই দেশটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews