1. admin@thedailypadma.com : admin :
পশ্চিমা দেশগুলোর দেওয়া নিষেধাজ্ঞার জবাব দিতে রাশিয়ার প্রতিক্রিয়া হবে কঠোর, উদ্বেগজনক ও সংবেদনশীল - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯ পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ডাচদের বিপক্ষে পয়েন্ট তুলে নেয় জাপান ১২ বছর বাদে আবারও ‘সেভেন আপ’ কাণ্ড জার্মানির এক নজরে বিশ্ব সংবাদ: ১৪ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৫ জুন ২০২৬ ফরিদপুরে অসংক্রামক রোগ প্রতিরোধে ‘পিকান’ প্রকল্পের প্রাথমিক ফলাফল উপস্থাপন ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক বেনজীর আহমেদকে অতি দ্রুতই দেশে ফেরত আনা হবে সংসদে জানাল স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার ফি দিতে হবে

পশ্চিমা দেশগুলোর দেওয়া নিষেধাজ্ঞার জবাব দিতে রাশিয়ার প্রতিক্রিয়া হবে কঠোর, উদ্বেগজনক ও সংবেদনশীল

  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ২৭০ Time View
রাশিয়া জানিয়েছে পশ্চিমা দেশগুলোর দেওয়া নিষেধাজ্ঞার জবাব দিতে কাজ করছে তারা। পশ্চিমাদের ওপর আরোপিত রাশিয়ার নিষেধাজ্ঞা হবে কঠোর। আর এর প্রভাব পড়বে পশ্চিমাদের সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলোতে।
ইউক্রেনে হামলা করার পর রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো।
পশ্চিমাদের দেওয়া নিষেধাজ্ঞার কারণে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর অর্থনৈতিকভাবে সবচেয়ে খারাপ সময় পার করছে রাশিয়া।
এখন রাশিয়াকে যেহেতু নিষেধাজ্ঞা দিয়ে পশ্চিমারা চাপে রেখেছে। তাই রাশিয়াও এখন তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তাদের চাপে ফেলতে চায়।
এ ব্যাপারে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা দিমিত্রি বিরিচেভস্কি বলেন, রাশিয়ার প্রতিক্রিয়া হবে কঠোর, উদ্বেগজনক ও সংবেদনশীল।
মঙ্গলবার রাশিয়ার তেল ও গ্যাসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
এর আগেই রাশিয়া হুঁশিয়ারি দিয়েছিল যদি যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দেয় তাহলে তাদের প্রতি ব্যারেল তেল কিনতে হবে ৩০০ ডলার বা তারও বেশি দামে।
রাশিয়া জানিয়েছে, প্রতি বছর ইউরোপের প্রয়োজন হয় ৫০০ মিলিয়ন টন তেল। এরমধ্যে ৩০ ভাগ, মানে ১৫০ মিলিয়ন টন তেলের যোগান দেয় রাশিয়া। সঙ্গে প্রতি বছর ৮০ মিলিয়ন টন পেট্রোকেমিকেলের যোগানও দেয় দেশটি। সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews