1. admin@thedailypadma.com : admin :
নিষেধাজ্ঞার জবাবে বিদেশে-তৈরি ২শ’র বেশি পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে রাশিয়া - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভোট বেশি পড়লে বিএনপি, কম পড়লে জামায়াত সুফল পাবে: বিআইডিডি ভোটের ফলাফল রাতের মধ্যে: ইসি এই নির্বাচনের মাধ্যমে শুধু জনপ্রতিনিধি নির্বাচন করছি না, সিদ্ধান্ত নিচ্ছি, বাংলাদেশ কোন পথে এগোবে ২৯৯ আসনে পৌঁছেছে ব‍্যালট পেপার: ইসি সচিব ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন, জানাল ইসি কোনো ধরনের পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না জামায়াত দেশের শাসনভার গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন তারেক রহমান মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান নিউইয়র্ক সিটিতে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় ১৮ জনের মৃত্যু ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে অংশ নিতে আর বাধা থাকল না

নিষেধাজ্ঞার জবাবে বিদেশে-তৈরি ২শ’র বেশি পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে রাশিয়া

  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ২২১ Time View

ইউক্রেনে রাশিয়া হামলা করার পর থেকে পশ্চিমারা মস্কোর বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা জারী করেছে। এর জবাবে বিদেশে-তৈরি ২শ’র বেশি পণ্য রপ্তানি এ বছরের শেষ নাগাদ নিষিদ্ধ করেছে রাশিয়া।

রাশিয়া সরকার বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

এর আওতায় রয়েছে টেলিকম, কৃষি পণ্য, বৈদ্যুতিক এবং প্রযুক্তিগত যন্ত্রপাতি- যেগুলো এতদিন বিদেশ থেকে রাশিয়ায় রপ্তানি করা হয়ে এসেছে। অন্যান্যর মধ্যে আছে গাড়ি, রেলের বগি, কন্টেইনার এবং টারবাইন।

এ বিষয়ে বিবিসি এক প্রতিবেদনে বলেছে, অবন্ধুসুলভ আচরণ করেছে এমন দেশগুলোতে রাশিয়া কাঠ রপ্তানিও নিষিদ্ধ করছে। এসব নিষেধাজ্ঞার ফলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাষ্ট্রসহ প্রায় ৪৮ টি দেশ ক্ষতির মুখে পড়বে।

রাশিয়ার অর্থ মন্ত্রণালয় বলেছে, এইসব পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার যৌক্তিক জবাব এবং এর লক্ষ্য হচ্ছে, রুশ অর্থনীতির কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের কাজ নির্বিঘ্ন রাখা।”

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সই করা এক নির্দেশে বলা হয়েছে, বিদেশে তৈরি পণ্য রপ্তানি নিষিদ্ধ করাটা রাশিয়ার বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য জরুরি ছিলো।

রাশিয়া সাময়িকভাবে ইউরেশিয়ান ইকোনোমিক ইউনিয়নভুক্ত (ইইইউ) সাবেক সোভিয়েত ইউনিয়নের কয়েকটি দেশে ১৫ মার্চ থেকে ৩১ অগাস্ট পর্যন্ত শস্য রপ্তানি এবং ইইইউ এলাকার বাইরে চিনি রপ্তানিও নিষিদ্ধ করতে পারে বলে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থাকে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। ইইইউ দেশগুলোর মধ্যে আছে আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান এবং খোদ রাশিয়াও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews