1. admin@thedailypadma.com : admin :
রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের ১৩০০ সেনা নিহত: জেলেনস্কি - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের ১৩০০ সেনা নিহত: জেলেনস্কি

  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ২৫৬ Time View
রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে ১৮ দিনের চলমান যুদ্ধে এ পর্যন্ত ইউক্রেনের অন্তত এক হাজার ৩০০ সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রাজধানী কিয়েভে শনিবার এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের সেনাদের প্রাণহানির এ তথ্য জানিয়েছেন তিনি। তবে রাশিয়ার কতজন সেনা হতাহত হয়েছে এ ব্যাপারে কোনো তথ্য জানাননি তিনি। খবর বিবিসির।

জেলেনস্কি বলেন, রাশিয়ার আগ্রাসনে এ পর্যন্ত আমাদের এক হাজার ৩০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। পশ্চিমা সূত্রগুলোর ধারণা— একই সময়ে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রায় ছয় হাজার সেনা নিহত হয়েছেন।

এদিকে শনিবার রাজধানী কিয়েভের উপকণ্ঠের ছোট ছোট শহরগুলোতে রুশ সৈন্যদের সঙ্গে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে ইউক্রেনের সামরিক বাহিনীর।

ইউক্রেনের কর্মকর্তারা বলেন, রাশিয়ার ভারী গোলাবর্ষণ, বিমান হামলার হুমকি এবং শহর ঘিরে ফেলার কারণে কিয়েভ ছাড়তে মরিয়া বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, শুধু শুক্রবারই রাশিয়ার ৫০০-৬০০ সৈন্য আত্মসমর্পণ করেছে বলে তথ্য দিয়েছেন।

কিয়েভ ও মস্কোর সামরিক বাহিনীর যুদ্ধবিরতি ছাড়া রাশিয়ার সঙ্গে কোনো ধরনের শান্তি আলোচনা নয় বলে জানিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews