1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে বালু ভর্তি পিকআপের নিচে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি

ফরিদপুরে বালু ভর্তি পিকআপের নিচে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ২৯২ Time View
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে বালু ভর্তি পিকআপের নিচে চাপা পড়ে মারা গেছেন এক বৃদ্ধা। গতকাল মঙ্গলবার বিকেলসাড়ে ৪টার দিকে শহরতলীর আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকায় এফডিএ অফিসের প্রবেশের রাস্তার মুখে  মুজিব সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই বৃদ্ধার নাম হালিমা বেগম (৮৫)। তিনি ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের আইজউদ্দিন  মাতুব্বরের কান্দি গ্রামের মৃত আসিরউদ্দিনের স্ত্রী। হালিমা বেগম ৫ ছেলে ও ৪ মেয়ের মা।

প্রত্যক্ষদর্শীরা জানায় শহর থেকে বাড়ি ফিরছিলেন হালিমা বেগম। ঘটনাস্থলে সড়ক পার হওয়ার সময় সিএন্ডবি ঘাট এলাকা থেকে একটি বালু ভর্তি পিকআপ ওই বৃদ্ধাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুই নম্বর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কর্মকার বলেন, পিকআপটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews