1. admin@thedailypadma.com : admin :
এক বছরের বেশি সময় পর কোভিড-১৯ রোগে মৃত্যুর তথ্য জানিয়েছে চীন - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

এক বছরের বেশি সময় পর কোভিড-১৯ রোগে মৃত্যুর তথ্য জানিয়েছে চীন

  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ২৪৪ Time View

এক বছরের বেশি সময় পর কোভিড-১৯ রোগে মৃত্যুর তথ্য জানিয়েছে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়। ওমিক্রন ভ্যারিয়েন্টে ‘বিপর্যস্ত’ দেশটিতে গত কয়েকদিন ধরে কোভিড রোগীর সংখ্যা বৃদ্ধির মধ্যেই ভাইরাসটিতে মৃত্যুর এ তথ্য এল।

শনিবার (১৯ মার্চ) চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইয়াহু নিউজ জানিয়েছে, করোনায় উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে দুই রোগীর মৃত্যু হয়েছে। এর মাধ্যমে চীনে কোভিড-১৯ রোগে মারা যাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৮ জনে।

২০২১ সালের জানুয়ারিতে সবশেষ করোনায় কোনো রোগীর মৃত্যু তথ্য জানায় ভাইরাসটির উৎসস্থল চীন।

এদিকে গত ২৪ ঘণ্টায় চীনে আরও ২ হাজার ১৫৭ জনের দেহে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়েছে, যার অধিকাংশই জিলিন প্রদেশের। প্রদেশটিতে এরইমধ্যে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে, সীমান্ত পাড়ি দিতে হলে লোকজনকে প্রশাসনের অনুমতি নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে করোনায় শনিবার তার আগের ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী সংক্রমণ-মৃত্যু পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে। আগের দিনের তুলনায় সংক্রমণ কমেছে প্রায় ৫ লাখ এবং মৃত্যু হ্রাস পেয়েছে ১২শর বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews