প্রিন্ট এর তারিখঃ মে ২৭, ২০২৬, ৮:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২২, ৩:৪৪ এ.এম
দ্বিতীয় দফায় ইউক্রেন-রাশিয়ার মধ্যকার মুখোমুখি শান্তি আলোচনা সোমবার তুরস্কে অনুষ্ঠিত হবে
ইউক্রেনে রাশিয়ার অভিযানের এক মাস পর সংকট নিরসনে দ্বিতীয় দফায় ইউক্রেন-রাশিয়ার মধ্যকার মুখোমুখি শান্তি আলোচনা সোমবার তুরস্কে অনুষ্ঠিত হবে।
ইউক্রেনের পক্ষের একজন আলোচক এবং রাজনীতিবিদ ডেভিড আরাখামিয়া ফেসবুকে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত মাসে আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার সঙ্গে আগের আলোচনাকে ইউক্রেন খুব কঠিন বলে অভিহিত করে আসছে।
আলোচকদের দুই দলের মধ্যে প্রথম দফা আলোচনা হয়েছিল রাশিয়ার মিত্র দেশ বেলারুশে। তবে যুদ্ধ শেষের জন্য কূটনৈতিক প্রচেষ্টায় একটি ভূমিকা পালন করে আসছে তুরস্ক। এই সংকট নিরসনে এর আগে আন্টালিয়ায় রাশিয়ান, ইউক্রেনীয় এবং তুর্কি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়েছিল।

সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন

লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন

উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন

thedailypadma@gmail.com

বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর।

মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।