1. admin@thedailypadma.com : admin :
গত একদিনে বিশ্বজুড়ে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৫৭৩ জন - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

গত একদিনে বিশ্বজুড়ে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৫৭৩ জন

  • Update Time : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ২১৮ Time View

গত একদিনে বিশ্বজুড়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২ লাখ ২ হাজার ৫২৩ জন, এ সময়ের মাঝে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৫৭৩ জন। এছাড়া বিগত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ লাখ ৯৩ হাজার ৪১৭ জন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে করোনা ভাইরাসের আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া গেছে এসব তথ্য।

গেলো ২৪ ঘণ্টাসহ করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন সর্বমোট ৪৯ কোটি ৫০ লাখ ৩৪ হাজার ৫৩৭ জন। বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৯০ হাজার ৮৫২ জনে। এছাড়া এখন পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ৪৩ কোটি ৬ লাখ ৩৮ হাজার ২৬৭ জন।

গত সাতদিনেরও বেশি সময় ধরে করোনা পরিস্থিতির গুরুতর অবনতি ঘটেছে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ায়। গত ২৪ ঘণ্টাতেও দৈনিক সংক্রমণের তালিকায় শীর্ষে ছিল দক্ষিণ কোরিয়া; আর এই সময়ের মাঝে করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

গেলো ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ২৪৩ জন এবং করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৭১ জনের।

আর একই সময়ে করোনায় মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা যুক্তারষ্ট্রে মারা গেছে ৪৮৩ জন। আর করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে গত একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩১ হাজার ১১৮ জন। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ কোটি ১৯ লাখ ৫০ হাজার ২৪৭ জনে। আর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ লাখ ১০ হাজার ৫৩৭ জনে। দেশটিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ কোটি ৬০ লাখ ৮৮ হাজার ১৫১ জন।

গেলো ২৪ ঘণ্টায় প্রতিবেশী ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৯২৬ জনের এবং প্রাণহানি হয়েছে ৪২ জনের। এই নিয়ে এখন পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ কোটি ৩০ লাখ ৩১ হাজার ৮৫১ জনে। য়ার মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ৫ লাখ ২১ হাজার ৫৬০ জনে।

গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বের মধ্যে জার্মানিতে মারা গেছে ৩৩৩ জন, দক্ষিণ কোরিয়ায় ৩৭১ জন, রাশিয়াতে ২৯১ জন, যুক্তরাজ্যে ২৩৩ জন, ব্রাজিলে ১৯৬ জন, ইতালিতে ১৫০ জন, ফ্রান্সে ১২৮ জন এবং হংকংয়ে ১১১ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews