1. admin@thedailypadma.com : admin :
লন্ডনে বাংলাদেশী শিক্ষিকা হত্যায় একজনের যাবজ্জীবন - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

লন্ডনে বাংলাদেশী শিক্ষিকা হত্যায় একজনের যাবজ্জীবন

  • Update Time : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২৪০ Time View

ব্রিটিশ-বাংলাদেশি স্কুলশিক্ষিকা সাবিনা নেসা (২৮) খুনের ঘটনায় গ্রেপ্তার কোচি সেলামাজ (৩৬) নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন লন্ডনের একটি আদালত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

কোচি সেলামাজ পূর্ব সাসেক্সের ইস্টবোর্নের একটি গ্যারেজে কাজ করতেন। গত বছরের ১৭ সেপ্টেম্বর তিনি লন্ডনে যান। তিনি আদালতের কাছে স্বীকার করেন, স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর তার মনে নারীদের প্রতি আক্রোশ তৈরি হয়।

সাবিনা নেসা হত্যাকাণ্ডের কয়েক দিনের মধ্যেই কোচি সেলামাজকে গ্রেপ্তার করা হয়। গত ফেব্রুয়ারিতে তাকে দোষী সাব্যস্ত করেন আদালত। রায় ঘোষণার দিন আদালতে উপস্থিত হতে অস্বীকৃতি জানান তিনি। তার অনুপস্থিতেই আদালত এই রায় ঘোষণা করেন।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব লন্ডনের কিডব্রুক এলাকার একটি পার্কে সাবিনা নেসাকে হত্যা করেন কোচি সেলামাজ। নিহত সাবিনা নেসা দক্ষিণ-পূর্ব লন্ডনের লিউশামের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তার পৈতৃক বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই গ্রামে। গত বছরের ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে সাবিনা নেসা গ্রিনউইচের বাসা থেকে বের হয়েছিলেন। পাঁচ মিনিট দূরত্বের পেগলার স্কয়ারে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় হামলার শিকার হন তিনি। পরদিন কাছের কিডব্রুক এলাকার একটি পার্কের ভেতরে তার লাশ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews