1. admin@thedailypadma.com : admin :
ফিলিস্তিনের গাজা ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরাইল - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

ফিলিস্তিনের গাজা ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরাইল

  • Update Time : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৩৫১ Time View

ফিলিস্তিনের গাজা ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরাইল। গাজা ক্রসিং বন্ধ করে দেয়ায় ইসরাইলের নিন্দা করেছে ফিলিস্তিনিরা। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ফিলিস্তিনের গাজা ক্রসিং বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ফিলিস্তিনি শ্রমিক ও ব্যবসায়ীরা গাজা ভূখণ্ড থেকে অন্য কোথাও যেতে পারছেন না। তারা এখন অবরুদ্ধ অবস্থায় আছেন। এর মাধ্যমে গাজা ভূখণ্ডের সকল ফিলিস্তিনির ওপর শাস্তির বিধান জারি করা হয়েছে। এ কারণে ইসরাইল কর্তৃক এমন নির্মম অবরোধ আরোপের নিন্দা করছে ফিলিস্তিনিরা। কারণ, ইসরাইল ও মিসরের ১৫ বছরের কঠোর অবরোধের ফলে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের ২০ লাখ সাধারণ মানুষ এখন মানবেতর জীবনযাপন করছেন।

শনিবার থেকে ইসরাইল এ অবরোধ আরোপ করেছে। অবরোধ আরোপের কারণ হিসেবে ইসরাইল বলছে, শুক্রবার ইসরাইলি সেনাবাহিনী অভিযোগ করেছে যে গাজা থেকে হামাস তিনটি রকেট নিক্ষেপ করেছে। এ কারণে গাজা ক্রসিং বন্ধ করে দেয়া হয়েছে।

হামাসের রকেট হামলার বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে যে তিনটি রকেট হামলা হয়েছে তার একটি পড়েছে ইসরাইলের খোলা প্রান্তরের মধ্যে এবং দ্বিতীয়টি পড়েছে ফিলিস্তিন ভূখণ্ডে। তবে তৃতীয় রকেটটি কোথায় পড়েছে তা নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইলি সেনাবাহিনী।

এর আগে এক সপ্তাহ আগে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা ভূখণ্ড থেকে ইসরাইলে চারটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এসব রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।

সূত্র : আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews