1. admin@thedailypadma.com : admin :
বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ জুলাই ২০২৬ ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প

বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন

  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ৩৪৯ Time View

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া-মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে মুসলিমদের অন্যতম বৃহৎ উৎসব ঈদুল ফিতর।

এ উপলক্ষে সোমবার (২ মে) সকালে এসব দেশের মুসল্লিরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেছেন।

গত শনিবার সৌদির আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। যার কারণে রোববার রমজান মাসের ৩০তম দিন পূর্ণ হয়। আর সোমবার এসব দেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশেও আজ ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), অস্ট্রেলিয়া, কুয়েত, ইরাক, ইয়েমেন, মিশর, তিউনিশিয়া, সুদান, আলজেরিয়া, মৌরিতানিয়া, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিরিয়াসহ বিশ্বের বহু দেশে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এসব দেশে সোমবার সকালে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।

অন্যদিকে বাংলাদেশের আকাশে রোববার ১৪৪৩ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার ৩০ রোজা পূর্ণ হবে। এরপর মঙ্গলবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

এছাড়া ভারতেও রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার পবিত্র রমজান মাসের ৩০তম রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা।  এরপর মঙ্গলবার দেশটির মুসল্লিরা পালন করবেন খুশির ঈদ।

একইসঙ্গে ইরান ও পাকিস্তানে রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার দেশ দু’টিতে ৩০তম রমজান পালিত হচ্ছে এবং মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

অন্যদিকে বাংলাদেশে মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। একইসঙ্গে ইরান ও পাকিস্তানে রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার দেশ দু’টিতে ৩০তম রমজান পালিত হচ্ছে এবং মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews