1. admin@thedailypadma.com : admin :
ভারতের মহারাষ্ট্রে তীব্র গরমে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ জুলাই ২০২৬ ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প

ভারতের মহারাষ্ট্রে তীব্র গরমে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে

  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৩৫২ Time View

ভারতের মহারাষ্ট্রে তীব্র গরমে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। গত পাঁচ বছরে মহারাষ্ট্রে গরমে এত মানুষের মৃত্যু এটিই প্রথম।

কয়েকদিন ধরে উত্তর মহারাষ্ট্র, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া এবং বিধর্ভে তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে থাকছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় পত্রিকাগুলো জানিয়েছে, মহারাষ্ট্রে সব থেকে বেশি মৃত্যুর খবর এসেছে বিদর্ভ থেকে। অসহ্য গরমে সেখানে প্রাণ হারিয়েছে ১৫ জন। দ্বিতীয় স্থানে রয়েছে নাগপুর। সেখানে মারা গেছে ১১জন।

মারাঠাওয়াড়ায় মৃতের সংখ্যা ৬। উত্তর মহারাষ্ট্রের জালগাঁওতে মৃত্যু হয়েছে চারজন এবং আকোলায় তিন জন। অমরাবতীতে একজন। রাজ্যের প্রায় ৪০০ মানুষের সানস্ট্রোক হয়েছে। সানস্ট্রোকে সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে নাগপুরে।

এর আগে ২০১৬ সালে তীব্র দাবদাহে মহারাষ্ট্রে ১৯ জন মারা গিয়েছিলেন। এরপর থেকে এবারই মহারাষ্ট্রে সর্বোচ্চ তাপমাত্রা দেখা গেল।

সাধারণত মে-জুনে ভারতে দাবদাহ নিয়মিত ঘটনা হলেও চলতি বছর মার্চেই উচ্চ তাপমাত্রাসহ গ্রীষ্ম শুরু হয়ে যায়। এবার মার্চের সর্বোচ্চ গড় তাপমাত্রা ১২২ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। ওই মাস থেকেই দাবদাহ দেখা দিতে শুরু করে।

আইএমডির জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা নরেশ কুমার চলতি দাবদাহের জন্য স্থানীয় বায়ুমণ্ডলীয় কারণকে দায়ী করেছেন।

এর মধ্যে ভূমধ্যসাগরীয় অঞ্চলে উৎপত্তি হওয়া ঝড়ের কারণে বর্ষাকাল শুরুর আগে ভারতের উত্তরপশ্চিম ও মধ্যাঞ্চলে কম বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়বিরোধী উচ্চ বায়ুমণ্ডলীয় চাপীয় এলাকায় বাতাসের ঘনীভূত হওয়া- এর কারণে মার্চে ভারতের পশ্চিমাঞ্চলের বিভিন্ন অংশে দেখা দেওয়া উষ্ণ, শুষ্ক আবহাওয়া।

মহারাষ্ট্র ছাড়া উত্তরপ্রদেশ, পঞ্জাব এবং হরিয়ানাতেও তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে। এমনিতেই মে মাসে এপ্রিলের তুলনায় গরম বেশি পড়ে। পরিস্থিতিও সেদিকেই যাচ্ছে। গোটা ভারত জুড়ে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকে সুস্থ থাকতে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে কেন্দ্র সরকার। কিছু প্রয়োজনীয় বিধি নিষেধ জারি করে মানুষকে তা মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews