1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
ইউরোপ আন্তঃমহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলেছে আর্জেন্টিনা - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

ইউরোপ আন্তঃমহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলেছে আর্জেন্টিনা

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২৯৩ Time View

ইউরোপ সেরা ইতালিকে স্রেফ উড়িয়ে দিয়ে আন্তঃমহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলেছে আর্জেন্টিনা। লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলিতে দুই মহদেশের দুই সেরার লড়াইয়ে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ফিনালিসিমার রাজা এখন লিওনেল মেসির আর্জেন্টিনা।

ইতালিকে হারিয়ে ফিনালসিমার শিরোপা তো জিতেছেনই। ম্যাচে দুই অ্যাসিস্টের সাথে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরার পুরষ্কারও জিতে নিয়েছেন আর্জেন্টাইন জাদুকর মেসি। একাই যেন পুরো মাঠজুড়ে পুরো ইতালি দলকে তটস্থ করে রেখেছিলেন সাত বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

ম্যাচ শেষে জয়ের অনুভূতি প্রকাশে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আর্জেন্টাইন অধিয়ানক বলেন, কিছুদিন আগেই সবাইকে তাক লাগিয়ে ইউরো জেতা ইতালির মতো দারুণ দলকে হারিয়ে ফিনালিসিমা জেতায় আনন্দটা অনেক বেশি আর্জেন্টিনার জন্য। সব মিলিয়ে ফিনালিসিমা থেকে দারুণ অভিজ্ঞতা অর্জনের কথাই জানালেন আর্জেন্টাইন তারকা।

যেকোনো দলকে মোকাবিলা করার জন্য আর্জেন্টিনা প্রস্তুত জানিয়ে মেসি বলেন, ‘আমরা এখানে এসেছি যেকোনো দলকে মোকাবিলা করতে। আজকের পরীক্ষাটি আমাদের জন্য দারুণ ছিল কারণ ইতালি খুব ভালো একটি দল। আমরা জানতাম ম্যাচটি খুব ভালো হতে চলেছে এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারায় আমরা খুবই আনন্দিত।’

পুরো ম্যাচজুড়ে ইতালির মধ্যমাঠ থেকে রক্ষণভাগকে নাচিয়ে ছেড়েছেন। তাকে সামলাতেই হিমশিম খেতে হয়েছে কিয়েল্লিনি-বোনুচ্চিদের। নিজের দলের আক্রমণে যেমন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেসি, তেমন ইতালির আক্রমণভাগকে ভোতা করে দিতে এই ম্যাচে মেসিকে দেখা গেছে ডিফেন্ডারদের মতো ট্যাকেল করতেও।

ফিনালিসিমায় এক গোল আর এক অ্যাসিস্ট করে মেসির পাশাপাশি আর্জেন্টিনার জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা লাউতারো মার্টিনেজ বলেন, ‘সত্যি বলতে, এটি (ফিনালিসিমা জেতা) অমূল্য। আমরা নিজেদের নিয়ে অনেক খুশি, এই ম্যাচ বা এই দল নিয়ে আমরা আনন্দিত। জয়ের প্রক্রিয়া শুরুর পর থেকে এমন অভিজ্ঞতা খুবই সুন্দর। আমরা সবসময় সমর্থকদের কাছাকাছি থাকার চেষ্টা করি। এটি আমাদের বাড়তি সাহস জোগায়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews