1. admin@thedailypadma.com : admin :
আজ সকাল ৯টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী কেন্দ্র থেকে বুস্টার ডোজ দেয়া হচ্ছে - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

আজ সকাল ৯টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী কেন্দ্র থেকে বুস্টার ডোজ দেয়া হচ্ছে

  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৮১ Time View

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিশেষ ক্যাম্পাইনের মাধ্যমে রাজধানীসহ সারা দেশে শনিবার থেকে ১০ জুন পর্যন্ত দেড় কোটি মানুষকে বুস্টার ডোজ দেয়ার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো. শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে স্বাস্থ্য অধিদপ্তর ৪ জুন থেকে ১০ জুন কোভিড বুস্টার সপ্তাহ উদযাপনের ঘোষণা দেয়। আজ সকাল ৯টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী কেন্দ্র থেকে বুস্টার ডোজ দেয়া হবে।

তিনি জানান, আমরা এই সপ্তাহে এক কোটির ওপরে বুস্টার ডোজ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। বুস্টার ডোজ নেয়ার উপযুক্ত প্রায় চার কোটি মানুষ আমাদের এখনো অপেক্ষমাণ আছেন। আশা করছি এই সপ্তাহে আমরা অপেক্ষমাণদের বৃহৎ অংশকে বুস্টার ডোজ দিতে পারবো।

তিনি আরও বলেন, বরাবরের মতোই আমাদের এই টিকা প্রদান চলবে। তবে এক্ষেত্রে স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে টিকা প্রদান করা হবে। স্থায়ী কেন্দ্রের মধ্যে মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, উপজেলা হাসপাতালগুলোতে টিকা দেয়া হবে। আর সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায়ে, পৌরসভার ওয়ার্ড পর্যায়ে, গ্রামের ক্ষেত্রে ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে অস্থায়ী কেন্দ্র পরিচালিত হবে। অস্থায়ী কেন্দ্রগুলোতে কেন্দ্রভেদে কোথাও পুরো সপ্তাহ টিকা দেয়া হবে, আবার কোনো জায়গায় দুইদিন চলবে।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত বুস্টার ডোজ সপ্তাহের কর্ম পরিকল্পনায় বলা হয়, সারাদেশে মোট ১৬ হাজার ১৮১টি টিকা কেন্দ্রে বুস্টার ডোজ দেয়া হবে। এর মধ্যে স্থায়ী কেন্দ্র ৬২৩টি ও অস্থায়ী কেন্দ্র ১৫ হাজার ৫৫৮টি। বুস্টার ডোজ সপ্তাহ চলাকালে একযোগে ৪৫ হাজার ৫৩৫ জন টিকাদান কর্মী ও স্বেচ্ছাসেবী টিকাদান কাজে নিয়োজিত থাকবেন।

যেসব অস্থায়ী কেন্দ্রে দুইদিন টেকা দেয়া হবে সেসব কেন্দ্রে টিকা দেয়ার তারিখ স্থানীয় পর্যায়ে প্রচার-প্রচারণা ও মাইকিং করে জানিয়ে দেয়া হবে।

কারা বুস্টার ডোজ পাবেন

১৮ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী যাদের ২য় ডোজ প্রাপ্তির চার মাস অতিবাহিত হয়েছে তারা করোনার বুস্টার (৩য়) ডোজ গ্রহণ করতে পারবেন।

কীভাবে বুস্টার ডোজ পাবেন

নিকটস্থ কেন্দ্র অথবা বাংলাদেশের যে কোনো কেন্দ্রে করোনার দ্বিতীয় ডোজ গ্রহণের সনদ প্রদর্শন করে নেয়া যাবে বুস্টার ডোজ। এছাড়াও টিকাকেন্দ্রে বয়স্ক, নারী, গর্ভবতী নারী ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ১২ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার ৭৯৫ জনকে প্রথম ডোজ, ১১ কোটি ৭৬ লাখ ১ হাজার ১৩৩ জনকে দ্বিতীয় ডোজ এবং এক কোটি ৫১ লাখ ৬৫ হাজার ৯৪৯ জনকে বুস্টার ডোজ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews